Wednesday, June 24, 2026

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে সিবিআইয়ের জালে গুজরাটের সরকারি কর্তা-সহ ৭!

Date:

Share post:

ঘুষের বিনিময়ে টেন্ডার পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন রাষ্ট্রায়ত্ত সংস্থার এক কর্তা-সহ মোট সাত জন।শুধুমাত্র এখানেই থেমে থাকেনি সিবিআই। ধৃতদের ডেরা থেকে প্রায় ২৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে সিবিআই।তদন্তককারীদের দাবি, এগুলো সবই ঘুষ হিসাবে নেওয়া টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ওড়িশার একটি বেসরকারি স্কুলে নির্মাণ সংক্রান্ত কাজের বরাত পাইয়ে দেওয়ার জন্য গুজরাটের এক বেসরকারি সংস্থার কাছ থেকে ঘুষ চান ওই রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানি’র অন্যতম কর্তা। ওই কর্তার হয়ে বেসরকারি সংস্থাটির মালিকের কাছে ঘুষের টাকা চান এক ব্যক্তি। ওই কর্তার নাম করে অন্য সুযোগ-সুবিধা চান আর এক ব্যক্তিও। ঘুষ  বাবদ ২০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই বেসরকারি সংস্থার মালিক।

কিন্তু আগাম খবর পেয়েই হাতেনেতে ধরতে ফাঁদ পেতে রেখেছিল সিবিআই। হাওয়ালার মাধ্যমে কলকাতায় টাকা দাবি করা ব্যক্তির কাছে টাকা পৌঁছতেই হাতেনাতে আটক করা হয় দুই ব্যক্তিকে। ঘুষবাবদ পাঠানো ১৯ লক্ষ ৯৬ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তে জানা যায় ওই দুই ব্যক্তি ব্রিজ অ্যান্ড রুফ সংস্থার সিএমডি আশিস রাজদানের হয়ে ঘুষের টাকা তুলছিলেন।

আশিস ছাড়াও কলকাতা নিবাসী ওই ব্যক্তি শশাঙ্ককুমার জৈন, গুজরাতের ওই বেসরকারি সংস্থার মালির হেতাল কুমার প্রবীণচন্দ্র রাজ্যগুরু-সহ মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেসরকারি সংস্থাটির মালিককে আমদাবাদের একটি নিম্ন আদালতে হাজির করানো হলে তাঁকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাকিদের সংশ্লিষ্ট এলাকার নিম্ন আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে সিবিআই।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...