Wednesday, June 24, 2026

ফের উত্ত.প্ত মণিপুর! নির.স্ত্র সেনা জওয়ানকে তুলে নিয়ে গিয়ে গু.লি খু.ন দু.ষ্কৃতীদের

Date:

Share post:

অশান্তি যেন থামতেই চাইছে না মণিপুরে। আবারও উত্তর -পূর্বের রাজ্যটিতে নিরস্ত্র সেনা জওয়ানের উপর হামলার ঘটনা ঘটল। শনিবার মাথায় পিস্তল ঠেকিয়ে এক নিরস্ত্র সেনা জওয়ানকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল তিন জন। ২৪ ঘণ্টা পার হতে না হতেই রবিবার সকালে খুঁজে পাওয়া গেল সেই জওয়ানকে। তাঁর দেহ পড়েছিল বাড়ি থেকে দূরে মণিপুরের রাজধানী ইম্ফলের অপর প্রান্তে।তাঁর মাথায় একটি গুলির আঘাত রয়েছে।

আরও পড়ুন:মর্গে দাবিহীন ৯৬ দেহ, নিখোঁজ ৩৩! বেহাল অবস্থার মাঝেই বাহিনী বিতর্ক মণিপুরে

ওই সেনা জওয়ানের নাম সেপয় সের্তো থাংথাং কম। তাঁর বাড়ি পশ্চিম ইম্ফলে। ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। ঘটনাটি যখন ঘটে তখন তাঁর সঙ্গে ছিল তাঁর দশ বছরের পুত্র। পুলিশ জানিয়েছে, ওই কিশোরই এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী। তাঁর সামনেই সেপয় সের্তোকে বাড়ির ভিতরে ঢুকে জোর করে নিয়ে যায় তিন দুষ্কৃতী।

পুলিশকে ওই কিশোর জানিয়েছে, বাড়ির সামনেই ছড়ানো বাগানের মতো জায়গাটিতে বসে কাজ করছিলেন সের্তো। সেইসময়েই তাদের বাড়িতে প্রবেশ করে ওই তিনজেন। এসেই তার বাবার মাথায় পিস্তল ঠেকায় ওরা। একটি সাদা রঙের গাড়িতে উঠতে বাধ্য করে। পরে রবিবার সকালে পূর্ব ইম্ফলের খুনিংঠেক গ্রামে তাঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।

সের্তোকে চিহ্নিত করেছেন তাঁর স্ত্রী এবং শ্যালক। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু করেছে তারা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...