Tuesday, March 31, 2026

বিশ্বকর্মা পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ভেস্তে যেতে পারে উৎসবের আনন্দ

Date:

Share post:

বিশ্বকর্মা পুজোর সকাল থেকেই আকাশের মুখভার। সূর্যের দেখা নেই। হাওয়া অফিসের পূর্বাভাসমত উৎসবের আমেজ মাটি করতে পারে বৃষ্টি। বিশ্বকর্মা পুজো, গণেশ চতুর্থী দু’দিনই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও।

আরও পড়ুনঃ৩৪ বছরের সেই বাংলা বদলে গিয়েছে: রাজ্যের শিল্পপতিদের দেখিয়ে লগ্নির আহ্বান মুখ্যমন্ত্রীর

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অর্থাৎ, গণেশ চতুর্থীর দিন থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর। ভিজবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।

বুধবার বৃষ্টি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের অন্তত ছয় জেলায়। বুধবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে দিঘা থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। তার কারণেই স্থলভাগে জলীয় বাষ্প ঢুকছে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে আগামী বুধবার থেকে। ওই দিন জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।।

 

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...