Monday, April 6, 2026

মমতা-অভিষেককে এড়াতে ফের ‘পালানোর পথ খুঁজছেন’ গিরিরাজ

Date:

Share post:

মমতা-অভিষেকের সাক্ষাৎ এড়াতে ফের একবার পালানোর পথ খুঁজছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। যুক্তিসঙ্গত কারণ ছাড়াই স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ১০০ দিকের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বকেয়া আদায়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাক্ষাৎ চেয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অতীতের মতো লজ্জায় আবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা না করার ইঙ্গিত দিলেন গিরিরাজ সিং।

এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী গিরিরাজ সিং জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে চিঠি দিয়েছেন ৫ তারিখ দেখা করার জন্য। আমি যদি দিল্লিতে থাকি তাহলে দেখা হবে। কিন্তু যদি ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারে চলে যাই তাহলে দেখা হবে না। ওদের পরে সময় মত আসতে হবে। মন্ত্রীর এহেন মন্তব্যে কার্যত স্পষ্ট যে এবারও অতীতের পন্থাই বেছে নিতে চলেছেন তিনি। কারণ, বকেয়া আদায়ে এর আগেও একবার কেন্দ্রীয় মন্ত্রীর সাক্ষাৎ চেয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেবারও দিল্লিতে থাকবেন না জানিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেননি মন্ত্রী। অথচ বাস্তবে দেখা যায় যেদিন তৃণমূল নেতৃত্ব তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন সেদিন দিল্লিতেই ছিলেন গিরিরাজ। এবার ৫ তারিখ তাঁর দিল্লি ছাড়ার পরিকল্পনা পালানোর রাস্তা খোঁজার পরিকল্পনা হিসেবেই দেখছে তৃণমূল।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া পাওনা আদায়ের দাবিতে দিল্লি আসছেন ২ অক্টোবর। এই কর্মসূচিতে তাঁরা মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা এবং তাঁর দফতর ঘেরাও এর কথাও বলেছেন। সে প্রসঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জানান, ঘেরাও করতেই পারেন। আমি যদি নির্বাচনী প্রচারের কাজে ছত্তিশগড় চলে যাই তাহলে দেখা করা সম্ভব নয়। প্রসঙ্গত, ছত্তিশগড় নির্বাচনের দিনক্ষণ এখনো স্থির হয়নি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...