Friday, April 3, 2026

‘অরণ‌্য’র প্রাচীন প্রবাদ’ নিয়ে টলিউডে ‘গোয়েন্দা’ জীতু কমল!

Date:

Share post:

অভিনেতা জীতু কমলের (Jeetu Kamal)নয়া অবতার এবার প্রকাশ্যে। ব্যক্তিগত জীবনে তাঁকে নিয়ে যতই চর্চা হোক না কেন কাজের জায়গায় এই মুহূর্তে একের পর এক নয়া আপডেট দিচ্ছেন অভিনেতা (Actor)। বিদেশে সিনেমার শুটিং-এর পর এবার নতুন গোয়েন্দা হয়ে বাংলার সিল্ভারস্ক্রিনে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। নেপথ্যে রয়েছেন ক্রীড়া সাংবাদিক দুলাল দে (Dulal Dey)। চিরাচরিত গোয়েন্দাদের থেকে একটু অন্যরকম হবেন মুখ্য চরিত্র অরণ‌্য চট্টোপাধ্যায়। সিনেমার পর্দায় আসার আগেই বই আকারে প্রকাশিত হবে এই গল্প। গোয়েন্দার সহকারী হিসেবে থাকবেন জামাইবাবু সুদর্শন হালদার। আসলে জটায়ু, অজিত এদের পথ ধরে এখানেও একই ধরণের চরিত্র। সুদর্শনের চরিত্রে থাকছেন গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদার (Shilajit Majumder)।

ফেলুদা, ব্যোমকেশ, সোনাদা, একেন বাবুদের ভিড়ে আবার নতুন গোয়েন্দা! কেন রাজি হলেন জীতু? ‘অপরাজিত’ অভিনেতা বলছেন, গোয়েন্দা বলে নয় আসলে গল্পের মধ্যে একটা ইন্টারেস্টিং ব‌্যাপার আছে । পরিচালক যখন ক্রীড়া সাংবাদিক তখন তাঁর সিনেমায় খেলার যোগাযোগ থাকবে না তাও কি হয়? “এই ছবিতে ক্রিকেট জড়িয়ে আছে আর আমি নিজেও সেকেন্ড ডিভিশন খেলেছি”- বলছেন অভিনেতা। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। পরিচালক বলছেন, “আমার ছবির থিম একটু আলাদা। শহরে নতুন গোয়েন্দা, যে ক্রিকেটের বাইশ গজেও তুখড়। ফার্স্ট ডিভিশন খেলে। সে পুলিশের সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয়, তবে ডাক্তারির ছাত্র। অন‌্যদিকে, সিআইডি ইন্সপেক্টরের চরিত্রে আছেন সুদর্শন হালদার (শিলাজিৎ)। অরণ‌্য আর সুদর্শন আবার সম্পর্কে শ‌্যালক-জামাইবাবু।” রানাঘাটের পটভূমিকায় গল্প। চিত্রনাট‌্য অনুযায়ী এক চিকিৎসকের মৃত্যু হয়, সেখানে যায় অরণ‌্য। ঘটনাচক্রে সেই মৃত্যু রহস্যের সঙ্গে জড়িয়ে যায় সে।অত‌্যন্ত তাৎপর্যপূর্ণ চরিত্রে থাকছেন সুহোত্র মুখোপাধ‌্যায়। নার্সের চরিত্রে রাফিয়াত রশিদ মিথিলা। কলকাতা সংলগ্ন বিভিন্ন জায়গার পাশাপাশি নদিয়াতেও হবে শুটিং।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...