Wednesday, June 24, 2026

বিজেপি সদস্যের দলত্যাগ, ঘাটালে পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসনটি তৃণমূলের দখলে থাকলেও ২০২১ সালের বিধানসভা ভোটে ঘাটাল আসনে জিতেছিল বিজেপি। মাসকয়েক আগে পঞ্চায়েত ভোটেও হাড্ডাহাড্ডি লড়াই শেষে ঘাটালের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের দখল নেয় গেরুয়া শিবির। এই পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে বিজেপি পায় ৮টি আসন। তৃণমূলের দখল করে ৭টি।

কিন্তু কয়েকদিন কাটতে না কাটতেই পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। বিজেপির এক সদস্য শাসক দলে যোগ দিলেন। রমা মণ্ডল নামে ওই সদস্যের তৃণমূলে যোগদানে ঘাসফুল শিবিরের সদস্য সংখ্যা বেড়ে হল আট। অন্যদিকে, বিজেপির সংখ্যা কমে দাঁড়াল সাতে।

রমার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত। সেখানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি শঙ্কর দোলুই। রমা মণ্ডল জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের শরিক হতেই দলবদলের সিদ্ধান্ত। এলাকার মানুষের জন্য আরও ভালো করে কাজ করতে পারবেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...