Friday, June 26, 2026

ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচে প্লেয়ারদের হাতাহাতি! সাদামাটা খেলে ২-১-এ হারল লাল হলুদ

Date:

Share post:

বুধবারের মিনি ডার্বিকে (CFL 2023) ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল। ইস্টবেঙ্গল বনাম মহামেডান স্পোর্টিং (East Bengal vs Mohammedan SC) ম্যাচ প্রথমে নৈহাটিতে হওয়ার কথা ছিল। খেলা কিশোর ভারতীতে সরে আসায় উন্মাদনার মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়। ম্যাচের দিন সকালেও স্টেডিয়ামের কাউন্টার থেকে সাধারণ মানুষের জন্য টিকিট বিক্রি হয়। কিন্তু বিকেলের মেঘলা আলোয় নিরাশা লাল হলুদ সমর্থকদের মধ্যে। ইস্টবেঙ্গলকে হারিয়ে কলকাতা লিগের শিরোপা জয়ের অনেকটা কাছে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং (Mohammedan SC)। দিন শেষে খেলার ফলাফল ইস্টবেঙ্গল -১ মহামেডান- ২। মাঠ জুড়ে সাদা কালোর দাপট, জোড়া গোলের ম্যাচের সেরা নিঃসন্দেহে ডেভিড (David Lalhlansanga)। ইস্টবেঙ্গলকে হারিয়ে কলকাতা লিগের শিরোপা জয়ের অনেকটা কাছে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং (Mohammedan SC) । সুপার সিক্সে পরপর দুই ম্যাচে জয় পেল তাঁরা। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্টে মহামেডান স্পোর্টিং আর সেখানে ইস্টবেঙ্গল ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চাপেই থাকল।

আজ ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সাদা কালো শিবির। ৫ মিনিটের মাথায় লালরেমসাঙ্গার বাড়ানো বল ধরে আলতো টোকায় গোল করেন ডেভিড। ১০ মিনিটের মাথায় ফের ঝাঁঝ বাড়ান ডেভিড। ডান উইং থেকে লম্বা রান শুরু করতেই নিরঞ্জন মণ্ডলের ফাউল! মহমেডান এসসি-কে ফ্রিকিক দেওয়া হলেও কোনও রকম অঘটন লাল-হলুদের জন্য ঘটেনি। ৩৯ মিনিটের মাথায় ফের ডেভিডের গোল। প্রথমার্ধে ২ গোলে পিছিয়েও আগ্রাসী মনোভাবের বিন্দুমাত্র লক্ষণ দেখা যায়নি ইস্টবেঙ্গল দলের প্লেয়ারদের মধ্যে। দ্বিতীয়ার্ধের শুরুতেই তিন ফুটবলার পরিবর্তন করেন লাল-হলুদের কোচ বিনো জর্জ। ৫৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। হলুদ কার্ড দেখতে হয় ইরশাদকে । ঠিক এক মিনিট পরেই নন্দকুমার পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। সমতা ফেরানোর সুযোগ এরপরে এলেও তা কাজে লাগাতে ব্যর্থ দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলার পরেও অতিরিক্ত ৭ মিনিট খেলার সময় ধার্য করা হয়। কিন্তু সমর্থকদের হতাশ করে গোটা ম্যাচেই কোনও ফিল্ড গোল করতে পারেনি লাল-হলুদ শিবির। এই নিয়ে কলকাতা লিগে ১৭টি গোল করলেন MSC-এর ডেভিড।

ম্যাচ শেষের বাঁশি বাজার পর পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । দুই দলের সমর্থকরা বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্লেয়াররা একে অপরকে ধাক্কাধাক্কি করতে শুরু করেন। পরে রেফারি ও কর্মকর্তারা মাঠে নেমে পরিস্থিতি সামাল দেন।


Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...