Saturday, June 27, 2026

প্লাস্টিক মুক্ত পরিবেশ গঠনে জোর! থিম পুজোয় নতুন পথ দেখাচ্ছে সুরুচি সংঘ

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। মাস ঘুরলেই দুর্গোৎসবে (Durga Puja) মেতে উঠবে বাঙালি। ইতিমধ্যে শহরের একাধিক জায়গায় জোরকদমে চলছে প্রস্তুতি। চলতি বছরে মাতৃ আরাধনায় ৭০ তম বর্ষে পা দিল সুরুচি সংঘ (Suruchi Sangha)। বুধবার সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) থিমের ক্যাচ লাইন প্রকাশ করেলন। চলতি বছরে তাদের থিমের মূল আকর্ষণ ‘মা তোর একই অঙ্গে এত রূপ’। রাজ্যের মন্ত্রী তথা ক্লাবের কর্ণধার অরূপ বিশ্বাসের মস্তিষ্কপ্রসূত এই ভাবনায় সুরুচি সংঘের পুজোর মাধ্যমে প্লাস্টিক মুক্ত পরিবেশের (Plastic Free Environment) বার্তা দেওয়া হয়েছে।

বুধবার সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠক করে জানান, চলতি বছর প্লাস্টিকের হোর্ডিং, ব্যানার বাদ দিয়ে শুধুমাত্র কাপড়ের হোর্ডিং ও ব্যানার দিয়ে সুরুচি সংঘের পুজোর প্রচার করা হবে। মণ্ডপশিল্পী গৌরাঙ্গ কুইলা বলেন, ‘প্লাস্টিকের ব্যানারের থেকে কাপড়ের ব্যানারে দাম বেশি হলেও ১০০ টি ব্যানারের বদলে যদি ৭০ টি ব্যানার ব্যানার লাগানো হয় তাহলে সেই দামের ফারাক অনেকটাই কমানো যাবে। কিন্তু পরিবেশ নিয়ে যদি এখনও আমরা চিন্তাভাবনা না করি সেক্ষেত্রে মানব সভ্যতার শিক্ষা সবই মিথ্যা হয়ে যাবে।

শুধু চলতি বছরই নয়, প্রতিবছরই দর্শকদের সুরুচি সংঘ থিমে দর্শনার্থীদের নজর কেঁড়ে নেয়। এবছরও তার অন্যথা হবে না বলেই মত সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাসের। তিনি আরও জানান, ‘ভিড়ের নিরিখেও চলতি বছর রেকর্ড গড়বে সুরুচি সংঘ। তবে এখনই থিম নিয়ে কিছু বলতে নারাজ সুরুচি সংঘের সাধারণ সম্পাদক। কিন্তু দর্শকদের জন্য যে চমক থাকছেই তার আভাস দিলেন স্বরূপ।

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...