Saturday, June 27, 2026

দ্বিপাক্ষিক শিল্প-আলোচনা: বাংলার মুখ্যমন্ত্রীকে অভিনন্দন কাতালোনিয়ার প্রেসিডেন্টের

Date:

Share post:


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বার্সেলোনা: স্পেনে শিল্প সফরে রাজ্যের সরকারি প্রতিনিধি দল বুধবার বৈঠক করলেন কাতালোনিয়া (Catalonia) প্রদেশের প্রেসিডেন্ট ড. এইচ পেরে অ্যারাগনস আই গার্সিয়ার (Dr. H Pere Aragonès i Garcia) সঙ্গে। বাংলায় বিনিয়োগ ও BGBS ’23-এ অংশগ্রহণের জন্য তাঁকে আমন্ত্রণ জানান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi), শিল্পসচিব বন্দনা যাদব, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা- আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ প্রতিনিধি দলের সদস্যরা। ছিলেন স্পেনে ভারতের রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েকও।

বুধবারই বার্সেলোনা ছেড়ে দুবাই রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বৃহস্পতিবার কিছু বৈঠক ও শুক্রবার শিল্প সম্মেলন রয়েছে। তার আগে এদিন বাংলার সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের উষ্ণ অভ্যর্থনা জানান কাতালোনিয়ার (Catalonia) প্রেসিডেন্ট। প্রতিনিধিদের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। দু’পক্ষের মধ্যে পর্যটন, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা প্রযুক্তি, ইলেট্রিক ভেহিক্যাল-সহ অটোমোবাইল ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

এই সাক্ষাৎপর্বে বাংলার জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন কাতালোনিয়ার প্রেসিডেন্ট। নভেম্বরে হতে চলা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে কাতালোনিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান মুখ্যসচিব।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...