Monday, June 8, 2026

শুরু হল পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের বিশেষ প্রশিক্ষণ পর্ব, দায়িত্বে আইআইটি- আইআইএম এর বিশেষজ্ঞরা

Date:

Share post:

রাজ্যের নবগঠিত পঞ্চায়েতগুলিকে স্বাবলম্বী করে তুলতে নির্বাচিত প্রতিনিধিদের বিশেষ প্রশিক্ষণ পর্ব শুরু হল। এবার পঞ্চায়েত প্রতিনিধিদের প্রশিক্ষণ পাচ্ছেন আইআইটি- আইআইএম এর বিশেষজ্ঞদের কাছ থেকে। মোট পাঁচটি ধাপে বিভিন্ন স্তরের প্রায় তিন লক্ষের বেশি পঞ্চায়েতের নির্বাচিত সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।

বুধবারই জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে থেকে জেলা পরিষদের সভাধিপতি ও সহকারি সভাধিপতিদের চার দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। চার দিনের ওই কর্মসূচিতে ২০ টি জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতিরা অংশ নেন। এর পরবর্তী পর্যায়ে খড়্গপুর আইআইটি-র সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেটিভ অ্যান্ড সাস্টেনেবল টেকনোলজি শাখার তরফে তিন দিনের প্রশিক্ষণ শিবির করা হবে।তাতে পঞ্চায়েত সমিতির মোট ৩৪৫ জন সভাপতি অংশ নেবেন। পরবর্তী ধাপে পঞ্চায়েত প্রধানদের প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২৩-’২৪ অর্থবর্ষে সব মিলিয়ে মোট ১ লক্ষ ৮৬ হাজার ৬৬১ জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, সরকারি প্রকল্পের সুবিধা গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, পঞ্চায়েতস্তরে উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা তৈরি, নিজস্ব সম্পদ সৃষ্টি, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কাজের মধ্যে সমন্বয় সাধন, অফিস ম্যানেজমেন্ট এবং গ্রামীণ উন্নয়নের কাজ যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, তার জন্যই এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন- ‘মুম্বই পৌঁছাতে রাত হয়েছিল তাই জলসায় যেতে পারিনি’, জয়াকে প্রণাম করে বললেন অভিষেক

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...