Saturday, June 27, 2026

আদিবাসীকে চটি খুলে মা.র, ফের মধ্যপ্রদেশে দলিত নি.গ্রহ বিজেপি নেতার

Date:

Share post:

ফের জাতপাতের রাজনীতিতে আদিবাসী(Tribal) প্রৌঢ়কে নিগ্রহ বিজেপির(BJP)। প্রস্রাব কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের আদিবাসী নিগ্রহের ঘটনায় শিরোনামে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ(Madhyapradesh)। ঘটনা প্রকাশ্যে আসার পর ইমেজ ঠিক রাখতে তৎপর হয়েছে গেরুয়া শিবির। দল থেকে বহিষ্কার করা হয়েছে ওই নেতাকে। ইতিমধ্যেই পুলিশের তরফে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যাচ্ছে, গত ১৮ সেপ্টেম্বর বন্ধু ভোমা সিংয়ের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন ৫৭ বছরের বর্নু গন্ড। কিন্তু জামুড়ি গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোমার। এরপরই বর্নুকে নিগ্রহ করেন অভিযুক্ত গণেশ দীক্ষিত। তিনি পা থেকে চটি খুলে তাঁকে মারধর করেন বলেই অভিযোগ। গন্ড পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এদিকে বিজেপির অভিযোগ, দীক্ষিত বিজেপির নয়, কংগ্রেসের কর্মী। সেই দাবি উড়িয়ে দিয়েছে হাত শিবির। পরে জানা যায়, তাঁকে বহিষ্কার করা হয়েছে গেরুয়া শিবির থেকে। মারধোরের সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মুখ পুড়েছে বিজেপির।

কিন্তু কেন অভিযুক্ত গণেশ এমন কাজ করলেন? তাঁর কথায়, “ভোমা দুর্ঘটনার পরও জীবিত ছিলেন। আমরা বর্নুকে বলেছিলাম ভোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু উলটে উনি আমাদের উপরেই চোটপাট করছিলেন। এর ফলে প্রায় ঘণ্টাখানেক ধরে বচসা চলতে থাকে। এর মধ্যে ভোমা মারা যান।” ওই নেতার দাবি, তিনি চটি দিয়ে মেরে হতভম্ব হয়ে যাওয়া বর্নুকে সংবিৎ ফিরে পেতে সহায়তা করছিলেন। ভিডিও ছড়িয়ে পড়তেই বিজেপি ও কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়। পরে গেরুয়া শিবির তাঁকে বহিষ্কার করে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...