Saturday, June 27, 2026

‘মা’ হতে চলেছেন ঋতাভরী! সমাজমাধ্যমে সুখবর শেয়ার অভিনেত্রীর 

Date:

Share post:

সিঙ্গেল মাদার না সত্যিই বিবাহিত? বৃহস্পতিবার বিকেলে হঠাৎই অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)একটা পোস্ট সকলকে চমকে দিল। ‘ফাটাফাটি’ অভিনেত্রী (Actress) জানালেন তিনি ‘মা’ হতে চলেছেন। তবে এইটুকু লিখেই থেমে থাকেননি তিনি। পোস্টে স্বামীর উল্লেখ করায় অনুরাগীদের মনে জল্পনা আর কৌতূহল দুটোই বাড়ছে।

বিবাহবিচ্ছেদের পর নুসরত জাহানের মা হওয়ার খবর প্রকাশ্যে আসায় একাধিক সমালোচনা হয়েছিল। পরে অবশ্য অভিনেত্রী দাবি করেন যে তাঁর বিয়ে হয়নি। এ বছরই বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে তাঁর প্রেমিক নিয়ে হাজার একটা প্রশ্ন উঠেছিল বলিউডে (Bollywood)। এবার বাঙালি অভিনেত্রী ঋতাভরীকে নিয়েও একগুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে অনেকেই ‘স্বামী’ শব্দটি দেখে বিভ্রান্ত। কখন কাকে বিয়ে করলেন ঋতাভরী? আসলে ফেসবুকে তিনি লেখেন, ‘‘আমি এবং আমার স্বামী যৌথ ভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে চলেছি। আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা একান্ত কাম্য।’’ আগে শোনা গেছিল চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে আছেন অভিনেত্রী। কিন্তু সেই সম্পর্ক কি আদৌ আছে নাকি অন্য কারোর সঙ্গে গোপনে বিয়ে সেরেছেন নায়িকা তা নিয়ে মুখে কুলুপ ঋতাভরীর। কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করে বলছেন এটা নতুন সিনেমার কোন প্রমোশন স্টাইল নয় তো!


Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...