Monday, June 15, 2026

কুন্তলের চিঠির অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্তের আবেদন আদালতে!

Date:

Share post:

নিয়োগ মামলায় ধৃত বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের চিঠির অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্তের আবেদন জানানো হল। কুন্তলের আইনজীবী বৃহস্পতিবার আলিপুরের বিশেষ আদালতে এই আবেদন জানিয়েছেন। তাঁদের আর্জি, কুন্তলের চিঠি সংশ্লিষ্ট থানায় পাঠানো হোক এবং সেখান থেকে এফআইআর দায়ের করে প্রয়োজনীয় তদন্ত শুরু হোক।

কুন্তলের চিঠি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই।পাশাপাশি পুলিশের তদন্তও চেয়েছেন কুন্তল। তাঁর আবেদন, ইডি এবং সিবিআইয়ের দফতর যে থানার অন্তর্গত, সেখানে চিঠির কপি পাঠানো হোক এবং তারা নিজেদের মতো তদন্ত শুরু করুক।হেফাজতে তাঁর উপর অত্যাচার করা হয়েছে এই অভিযোগ তুলে আলিপুরের বিশেষ সিবিআই আদালত এবং হেস্টিংস থানায় চিঠি লেখেন কুন্তল। কুন্তলের চিঠির বয়ান মিথ্যা, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সংস্থা। উচ্চ আদালতে মামলাটি উঠলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই সঙ্গে জানান, সিবিআই চাইলে অভিষেককে এই মামলায় জিজ্ঞাসাবাদ করতে পারবে।

বৃহস্পতিবার কুন্তলের আইনজীবী সেলিম রহমান বলেন, ‘‘কুন্তল যখন হেফাজতে ছিলেন, তখন সিবিআই এবং ইডি ওঁর উপর অত্যাচার করেছে। কুন্তল সে কথা জানিয়ে বিশেষ সিবিআই আদালতে চিঠি দিয়েছিলেন। আমরা আবেদন করেছি, কুন্তলের চিঠি যেন থানায় পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ তদন্তের মাধ্যমে এই অভিযোগের সত্যতা যাচাই করুক। কারণ, হেফাজতের মধ্যে অত্যাচার মানবাধিকার লঙ্ঘন।’’

গত ৫ সেপ্টেম্বর সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা এবং কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ)-কে কুন্তলের চিঠির তদন্ত করতে নির্দেশ দেন আলিপুরের বিশেষ আদালতের বিচারক। তাদের কাছ থেকে রিপোর্টও চাওয়া হয়েছিল। নিম্ন আদালতের এই নির্দেশ নিয়ে আপত্তি জানিয়েছিল সিবিআই। তাদের যুক্তি, হাইকোর্টের নির্দেশে ওই চিঠির তদন্ত চলছে। তদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। এখন আলিপুর আদালতের নতুন নির্দেশের ফলে ধন্দ তৈরি হয়েছে।

 

 

 

Related articles

ফ্রান্স থেকে স্লোভাকিয়া- ইউরোপ সফরে কূটনৈতিক তৎপরতা মোদির

ফ্রান্সে (France) গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক ও একাধিক কর্মসূচি শেষ করে ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে সোমবার স্লোভাকিয়ায় (Slovakia) পৌঁছালেন...

আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...

ফের যোগীরাজ্যে পুলিশের এনকাউন্টার! মৃত হাই প্রোফাইল খুনের অভিযুক্ত

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজরায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিলেন এই...

NCPI-র শিকড় বাংলাতেই: সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি, কাকলিদের যোগদান নিয়ে অন্ধকারে দলের প্রতিষ্ঠাতা!

ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI) ত্রিপুরার দল হলেও শিকড় এই বাংলাতেই। প্রতিষ্ঠাতা শান্তনু দে (Shantanu De)। সভাপতি...