ফ্রান্স থেকে স্লোভাকিয়া- ইউরোপ সফরে কূটনৈতিক তৎপরতা মোদির

ফ্রান্সে (France) গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক ও একাধিক কর্মসূচি শেষ করে ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে সোমবার স্লোভাকিয়ায় (Slovakia) পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। রাজধানী ব্রাতিস্লাভায় (The capital, Bratislava) পৌঁছতেই তাঁকে বিশেষ মর্যাদায় স্বাগত জানায় স্লোভাকিয়া সরকার। পররাষ্ট্রমন্ত্রী জুরাজ ব্লানারের (Foreign Minister Juraj Blanar) উপস্থিতিতে স্থানীয় ঐতিহ্য অনুযায়ী রুটি ও লবণ উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। উল্লেখযোগ্য বিষয় হল, স্বাধীন স্লোভাকিয়া রাষ্ট্র গঠনের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে সরকারি সফরে গেলেন, ফলে এই সফরকে দুই দেশের সম্পর্কের নতুন মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে।
Sponsored

দুদিনের এই সফরে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি (President Peter Pellegrini) এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর (Prime Minister Robert Fico) সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদি। পাশাপাশি শিল্প ও বাণিজ্য জগতের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও তাঁর আলোচনা হওয়ার কথা রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাণিজ্য, বিনিয়োগ, অটোমোবাইল শিল্প, রেল উৎপাদন, অত্যাধুনিক প্রযুক্তি, কৃত্রিম মেধা ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) মতে, গত কয়েক বছরে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ যে নতুন গতি পেয়েছে, মোদির এই সফর সেই সম্পর্ককে আরও গভীর ও সুসংহত করার দিকেই বড় পদক্ষেপ। আরও পড়ুন: ফের যোগীরাজ্যে পুলিশের এনকাউন্টার! মৃত হাই প্রোফাইল খুনের অভিযুক্ত
Sponsored

স্লোভাকিয়ায় পৌঁছে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “এই সফর ভারত স্লোভাকিয়া সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং দুই দেশের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছি।” উল্লেখযোগ্য বিষয় হল, গত বছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) স্লোভাকিয়া সফর এবং ‘এআই ইমপ্যাক্ট সামিট’এ অংশ নিতে স্লোভাকিয়ার প্রেসিডেন্টের ভারত সফরের পর থেকেই দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে। সেই ধারাবাহিকতাকেই আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মোদির এই সফর বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
Sponsored

এর আগে ফ্রান্স সফরে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর (President Emmanuel Macron) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট মাক্রোঁর সঙ্গে আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে ভারত-ফ্রান্স সম্পর্ককে ‘বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব’এর স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিরক্ষা, প্রযুক্তি, মহাকাশ, নিরাপত্তা, সন্ত্রাস দমনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। ভারত ও ফ্রান্স অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে একসঙ্গে কাজ চালিয়ে যাবে। খনিজ ও প্রযুক্তি ক্ষেত্রে সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে অর্থনৈতিক নিরাপত্তা শুরু করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তির ক্ষেত্রেও দুই দেশ কাজ করবে।” ‘ভারত ইনোভেশন’ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রেসিডেন্ট মাক্রোঁকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “ভবিষ্যতেও প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ও ফ্রান্স হাতে হাত মিলিয়ে এগিয়ে যাবে।”
Sponsored

ফ্রান্স সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক নিরাপত্তা সংলাপ, উদ্ভাবন রূপরেখা গ্রহণ এবং কৃত্রিম মেধা নিয়ে যৌথ কর্মসূচির মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। স্লোভাকিয়া সফর শেষে আগামী ১৬ ও ১৭ জুন ফ্রান্সের এভিয়ানে (Évian, France) জি-৭ (G-7) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে প্যারিসে (Paris) একটি আন্তর্জাতিক সম্মেলনে (International Conference) অংশ নিয়ে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। ইউরোপীয় দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতেই এই সফরকে বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
