Wednesday, March 25, 2026

জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু ভারতের, অজিদের হারাল ৫ উইকেটে

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় দল। এদিন অজিদের বিরুদ্ধে ৫ উইকেটে জিতল কে এল রাহুলরা। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং রুতুরাজ গায়কোওয়াড এবং শুভমন গিল। বল হাতে পাঁচ উইকেট মহম্মদ শামির। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১০ উইকেট হারিয়ে ২৭৬ রান করে অজিরা। অজিদের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। ৪৫ রান করেন জোস ইঙ্গলিশ। ৪১ রান করেন স্মিথ। ৩৯ রান লাবুশানে। ভারতের হয়ে পাঁচ উইকেট নেন মহম্মদ শামি। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে দুই ওপেনার রুতুরাজ গায়কোওয়াড এবং শুভমন গিল। ৭১ রান করেন রুতুরাজ। ৭৪ রান করেন শুভমন। তবে ব‍্যাট হাতে ব‍্যর্থ শ্রেয়াস আইয়ার। ৩ রান করেন তিনি। ১৮ রান করেন ঈশান কিষাণ। রাহুল ৫৮ রানে অপরাজিত। ৫০ রান করেন সূর্যকুমার যাদব। অজিদের হয়ে দুই উইকেট নেন অ‍্যাডাম জ‍্যাম্পা। একটি করে উইকেট নেন প‍্যাট কামিন্স এবং সেন অ‍্যাবট।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কী বললেন শামি?

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...