Thursday, May 14, 2026

মাধ্যমিকের রেজিস্ট্রেশনে ভুল হলে ফাইন দেবে স্কুল!

Date:

Share post:

স্কুল জীবনে শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এর জন্য রেজিস্ট্রেশনের কাজ ক্লাস নাইনেই করতে হয়। কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোনও ভুল থাকে, তবে তা ঠিক করতে এক ১০০০ টাকা ফাইন (Fine) দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু একজন পড়ুয়া এত টাকা কী ভাবে দেবেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। এবার মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) স্পষ্ট জানিয়ে দিল, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে পড়ুয়ার তথ্যে যদি কোনও ভুল থাকে, তবে তার দায় নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।

জরিমানার অঙ্ক নিয়ে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ফর্ম পূরণ করার পরেও ভুল সংশোধনের জন্য অনেক সময় দেওয়া হয়। কিন্তু তারপরও যদি ভুল থাকে তবে সেটা অবহেলা ছাড়া আর কিছুই না। কিন্তু সংশোধনের নামে এত টাকা জরিমানা আসলে ছাত্র স্বার্থ বিরোধী বলে দাবি করেন অনেকে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সাল থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করার ব্যবস্থা করা হয়েছিল। সে বছর ৯ হাজার ৮৪৩টি ভুল সংশোধনের আবেদন জমা পড়েছিল। ২০২২ সালে সেই সংখ্যা ৪ হাজার ৪৬০-এ নেমে আসে। এ বছর অনলাইনে ৭০ হাজার ৫৩২টি ভুল তথ্যের যাচাইকরণ করেছে স্কুল। কিন্তু এরপরেও কিছু ভুল থেকে গেছে। ৩২টি স্কুলের তরফে ৭২ জন পড়ুয়ার দু’বার করে এন্ট্রি করা হয়েছে। ১৮২টি স্কুল অনলাইনে তথ্য যাচাই প্রক্রিয়ায় অংশই নেয়নি। পর্ষদের তরফে বলা হয়েছে, পড়ুয়ারা যাতে তাঁদের তথ্য পুনরায় যাচাই করতে পারে ও প্রয়োজনে সংশোধন করে সেই কারণে সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...