Friday, June 19, 2026

‘ফালতু চা’ বিক্রি করে সংবাদ শিরোনামে হুগলির যুবক

Date:

Share post:

কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে। আর সেই প্রবাদকেই এবার সত্যি করলেন ভদ্রেশ্বরের (Bhadreswar) এক যুবক। সম্প্রতি বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব সামলাতে বাড়িতে বাড়িতে তৈরি করা চা বিক্রি করে জীবিকা নির্বাহ করছিল ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার বাসিন্দা সৌরভ আলি (Sourav Ali)। গ্রাজুয়েশনের (Graduation) গণ্ডি সম্পন্ন করে আইটিআই পাশ করেও কোনো চাকরি না পেয়ে অবশেষে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করত এই যুবক। আর সেই বা বিক্রি করেই এবার সংবাদ শিরোনামে উঠে এল সৌরভ।

তেলিনিপাড়া ভিক্টোরিয়া জুটমিল থেকে শুরু চা বিক্রি। তারপর ফুটপাতে ছোটো দোকান। পাশাপাশি ফোনের মাধ্যমে বাড়িতে বা অফিসেও চা পোঁছে দিত সে। পরিবারের সকলের মুখে দুবেলা অন্ন জোগাতে এই পথকেই বেছে নেয় সে। এরপর ধীরে ধীরে বাড়ির কাছেই একটি দোকান নিয়ে চা বিক্রি শুরু করে সে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার দোকানে করে নানা রকম আইটেমের চা তৈরি করে সকলের কাছে চায়ের নাম ছড়িয়ে পড়ল সকলের মুখে মুখে। নাম ফালতু চা। নামে ফালতু হলে কি হবে। স্বাদে, গন্ধে সেই চা মন মজে ওঠার মত চা। সাধারণ মানুষ থেকে শিক্ষক, চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ত্ব সকলের মুখে ফালতু চায়ের প্রশংসা।

বহু মানুষ চা খেতে সোজা পোঁছে যাচ্ছেন সেই দোকানে। মানুষ চা পান করতে আসছে তেলিপাড়ার আর কে এম ষ্ট্রীট এর রেলওয়ে লাইনে সৌরভের ফালতু চায়ের দোকানে। সৌরভ জানান, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভাই মহম্মদ আলমগীর, মহম্মদ আসলাম আলি, মহম্মদ রুস্তম আলী ও জাফর আলি। সৌরভ ইতিমধ্যে পেয়ে সরকারি রেজিষ্ট্রেশন সার্টিফিকেটও পেয়েছে। চা বিক্রেতা আরও জানিয়েছেন, জাতপাত ভুলে সবাই ফালতু চায়ের দোকানে এসে বিভিন্ন ধরনের চা পান করে। সৌরভের কথায় সকলের আশীর্বাদ না থাকলে এই ব্যবসা করতে পারতাম না।

 

 

 

 

 

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...