Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় দল। অজিদের বিরুদ্ধে ৫ উইকেটে জিতল কে এল রাহুলরা। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং রুতুরাজ গায়কোওয়াড এবং শুভমন গিল। বল হাতে পাঁচ উইকেট মহম্মদ শামির। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

২) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাই নিলেন ৫ উইকেট। আর দেশের হয়ে এরকম পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত শামি। কোন মন্ত্রে সাফল্য? নিজেই জানালেন সেকথা। অস্ট্রেলিয়া ইনিংস শেষে শামি বলেন,” আমরা সবাই অনেক বছর আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্স করছি।

৩) আজ আইএসএল-এর অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ন সবুজ-মেরুন। ২০২৩ ডুরান্ড জয় দিয়ে এই মরশুম শুরু করেছে মোহনবাগান। তবে এইসব নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ জুয়ান ফেরান্দো। বরং পাঞ্জাব ম‍্যাচ নিয়ে ফোকাসড তিনি।

৪) বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা করল পাকিস্তান। পিসিবি-র প্রধান নির্বাচক ইনজামাম উল হক বাবর আজমের নেতৃত্বে ১৫ জন খেলোয়াড়ের একটি দল ঘোষণা করেছেন। চোটের জন‍্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নাসিম শাহ। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন হাসান আলি।

৫) ভারতের তিন খেলোয়াড়কে চিনে যাওয়ার ভিসা না দেওয়ায় প্রতিবাদে চিন সফর বাতিল করলেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। অরুণাচল প্রদেশের তিন খেলোয়াড়কে ভিসা দেয়নি চিন। চলতি বছর এশিয়ান গেমস হচ্ছে চিনের হ্যাংঝাউতে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...