Thursday, June 25, 2026

মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা করে ভাতা! নয়া বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের

Date:

Share post:

শিশুরা যাতে স্কুল বিমুখ না হয় সে কারণে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। পড়াশোনার পাশাপাশি অন্যান্য শিক্ষামূলক কাজের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে ছাত্রী-ছাত্রীদের সাইকেল প্রদান-সহ একাধিক প্রকল্প চালু হয়েছে রাজ্যে। এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে স্কুলগুলিকে উৎসাহ দিতে বিশেষ ভাতা চালু করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। এবার থেকে নিয়মিত ছাত্র বা ছাত্রী হিসাবে মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা করে দেওয়া হবে।

ছাত্র-ছাত্রীরা যাতে ঠিকমতো মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হতে পারে, তার জন্যই স্কুলগুলিকে এই অনুদান দেওয়া হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ থেকেই এই নিয়ম চালু হচ্ছে।মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই পুরো টাকা স্কুল পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...