Saturday, April 11, 2026

অজয় নদে হড়পা বান, সেতু ভে.ঙে মাঝ নদীতে ডাম্পার!

Date:

Share post:

হড়পা বানের জেরে অজয় নদে মারাত্মক দুর্ঘটনা। অস্থায়ী সেতু ভেঙে জলে পড়ে গেল ডাম্পার। কোনমতে প্রাণে বাঁচলেন চালক ও খালাসি। স্থানীয়রা বলছেন শনিবার সকালে অজয় নদের (Ajay River)জলস্তর বাড়ায় পশ্চিম বর্ধমান এবং বীরভূমের সংযোগকারী সেতু আচমকাই ভেঙে যায়। সেই সময় নদী পার হচ্ছিল একটি ডাম্পার। মাঝ নদীতেই সেটি আটকে পড়ে।

আজ যখন হড়পা বান আসে সেই সময় ওই সেতুতে কাজ কয়েকজন নির্মাণ শ্রমিক । স্থানীয় সূত্রে জানা যায় নদীতে স্থায়ী ব্রিজ তৈরির কাজ চলছে । সেই কাজের জন্যই পাথর নিয়ে আসছিল ওই ডাম্পারটি। অর্ধেক খালি করার পরেই হঠাৎই হড়পা বান আসায় ভেসে যায় অস্থায়ী সেতু আর তাতেই এই দুর্ঘটনা ।

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...