Saturday, April 4, 2026

একটানা বৃষ্টি বিপর্য*স্ত নাগপুর! জলের তলায় ১০ হাজার বাড়ি! মৃ*ত ৪

Date:

Share post:

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের নাগপুর। ভারী থেকে অতিভারী বর্ষণের জেরে নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। জলস্ফীতিতে ফুঁসছে নদী। ইতিমধ্যেই জলের তলায় ১০ হাজার বাড়ি। জলের তোড়ে ভেসে গিয়েছে ৪ জন। তাঁদের মধ্যে এক জন পঙ্গু মহিলাও রয়েছেন।

আরও পড়ুনঃ ফের সাগরে ঘূর্ণাবর্ত! পুজোর আগেই বঙ্গে ঘূর্ণিঝড় ‘তেজ’র ভ্রুকূটি
জানা গিয়েছে, নাগপুরের সুরেন্দ্রগড়ে অতি ভারী বৃষ্টির জেরে বন্যার জল ঢুকে যায় সন্ধ্যা ধোর এবং তাঁর মা সায়াবাই ধোরের বাড়িতে। পরিবারের বাকি সদস্যেরা সায়াবাইকে বাঁচাতে পারলেও, পঙ্গু রোগী সন্ধ্যাকে পারেনি রক্ষা করতে। বিপর্যয়বাহিনী শনিবার তাঁর দেহ উদ্ধার করে তাঁদের বাড়ি থেকেই।
পুলিশ সূত্রে খবর, গিত্তিখাদানে মৃত্যু হয় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার। তাঁর নাম মীব়াবাই কাপ্পুস্বামী। তিনি তাঁর বাড়িতে একাই থাকতেন। বৃষ্টির জল তাঁর বাড়িতেও ঢুকে যায়। ওই জলে ডুবেই মধ্য রাতে তাঁর মৃত্যু হয়। শনিবার ভোর ৬টা নাগাদ মীব়াবাইয়ের আত্মীয়রা তাঁর দেহটি খুঁজে পান।
শনিবার সন্ধ্যায় ধানতলি থানা এলাকার কাছের একটি নর্দমা থেকে এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। তবে এখনও পর্যন্ত তাঁর নাম বা বাসস্থান কোনও কিছুই মেলেনি। সঞ্জয় শঙ্কর গাদেগাওকর নামে অযোধ্যা নগর এলাকার এক চা বিক্রেতারও ডুবে মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। সরকারি মেডিক্যাল হাসপাতালের মধ্যেই বন্যার জলে ডুবে তার মৃত্যু হয়।
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের ১০ হাজার টাকা করে অনুদান দেবেন। এ ছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থ বড় দোকানগুলি এবং রাস্তার ধারের ছোট দোকানগুলিকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার রাত ২টো থেকে ভোর ৪টে পর্যন্ত নাগপুরে আনুমানিক ৯০ মিমি বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘন্টার জন্য জেলায় একটি কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...