Wednesday, June 24, 2026

ভোররাতে দত্তপুকুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মাকে ঘরে ঢুকে খু*ন! তদন্তে পুলিশ

Date:

Share post:

রবিবার তখনও নাতনীর পাশে ঘুমোচ্ছিলেন। এমন সময় একদল দুষ্ক্তী ঘরে ঢুকে ৬৫ বছরের বৃদ্ধাকে খুন করে বলে অভিযোগ। শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। মৃত ওই বৃদ্ধা উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মা।তিনি মেয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন। কিন্তু কেন তাঁকে খুন করা হল, তার সুদত্তর দিতে পারেননি পঞ্চায়েত প্রধান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ স্বামীর সামনেই স্ত্রীকে গণধ*র্ষণ! যোগীরাজ্যে আত্মহ*ত্যা দম্পতির
দত্তপুকুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান দেবযানী সর্দার। বর্তমানে তিনি ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য পদে রয়েছেন। তাঁর মা বেবি রানি সর্দার (৬৫) কন্যার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। রবিবার ভোরে নাতনির সঙ্গে সেখানেই ঘুমোচ্ছিলেন। অভিযোগ, ঘরের ভিতর ঢুকে পড়েন দুই দুষ্কৃতী। তাঁদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। বৃদ্ধাকে খুন করে পালিয়ে যান দু’জনই।
বৃদ্ধার কন্যা মন্দিরা বলেন, ‘‘মাকে কারা খুন করল, জানি না। আমার মা নির্দোষ ছিল। এখানকার বাসিন্দাও নন তিনি। মেয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন। এমন ভাবে মেরেছে, মুখ থেঁতলে গিয়েছে। আমরা অপরাধীদের ফাঁসি চাই।’’
ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন দত্তপুকুর থানার পুলিশ। তারা দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, চুরি করতে ঢুকেছিলেন দুষ্কৃতীরা।তবে এর পেছনে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...