Wednesday, June 24, 2026

এশিয়ান গেমসের ফাইনালে স্মৃতিরা, বাংলাদেশকে হারাল ৮ উইকেটে

Date:

Share post:

এশিয়ান গেমসের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এদিন সেমিফাইনালে বাংলাদেশকে হারাল ৮ উইকেটে। ভারতের হয়ে দুরন্ত বোলিং পুজা বস্ত্রাকারের। একাই নেন চার উইকেট।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৫১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ভারতীয় বোলারদের দাপটে বাংলাদেশের ব‍্যাটাররা রানই করতে পারল না এদিন। মাত্র শূন‍্য রানে আউট হন সাথী রানা এবং শামিমা সুলতানা। ৮ রান করেন সোভানা। ১২ রান করেন নিগার সুলতানা। ভারতের হয়ে চার উইকেট পুজা বস্ত্রকার। একটি করে উইকেট তিতাস সাধু, আমনজত কৌর, রাজশ্রী গায়কোওয়াড এবং দেবিকা বৈদ‍্য।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারতীয় দল। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ জেমিমা রডরিগেজ। ২০ রানে অপরাজিত তিনি। ১৭ রান করেন শেফালি ভার্মা। ৭ রান করেন স্মৃতি মান্ধনা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মারুফা আকতার এবং ফহিমা খাতুন।

আরও পড়ুন:এশিয়ান গেমসের শুরুতেই দাপট ভারতের, পদক মেহুলির

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...