Monday, April 6, 2026

সুর নরম রাজ্যপালের! ‘জুনিয়র অ্যাপয়েন্টি’ ব্রাত্যকে এবার সহকর্মী বললেন আনন্দ বোস

Date:

Share post:

শনিবার ধর্মতলায় তৃণমূলের শিক্ষা সেলের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে রাজ্যপালের উদ্দেশ্যে কটাক্ষ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu) । এমনকি রাজ্যপালকে ‘কবি’ বলেও কটাক্ষ করেন তিনি। শিক্ষামন্ত্রীর মন্তব্যেের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তার জবাব দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। কী বললেন তিনি?

রবিবার কল্যাণীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর ‘জুনিয়র অ্যাপয়েন্টি’র সেই কটাক্ষের কথা সাংবাদিকদের কাছ থেকে শোনেন রাজ্যপাল। তারপরেই মুচকি হেসে রাজ্যপাল বলেন, ‘‌সংবিধান অনুযায়ী, উনি আমার সহকর্মী। এসব কথার উত্তর দেব না।’‌

প্রসঙ্গত, রবিবার কল্যানী এইমসে অনুষ্ঠিত হয় চিকিৎসা শাস্ত্রের উপর এক আন্তর্জাতিক কর্মশালা। এই আন্তর্জাতিক কর্মশালায় ২০০ জনের বেশি চিকিৎসক অংশগ্রহণ করেন। এদিন উপস্থিত ছিলেন দেশ বিদেশে চিকিৎসকরা। এদিনের অনুষ্ঠানের সূচনা করে রাজ্যপাল বলেন, একটা সময় আধুনিক ব্যবস্থাপনা ধরা ছোঁয়ার বাইরে ছিল। এখন প্রযুক্তিতে তা অনেক সহজ হয়েছে। চিকিৎসা ক্ষেত্রেও যা প্রয়োগ হচ্ছে।’ রাজ্যপালকে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করে এইমস হাসপাতালের কর্তৃপক্ষরা।

আরও পড়ুন- শোকজ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ বিজেপি সাংসদ রমেশ বিধুরি

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...