Saturday, March 14, 2026

ঝাড়খণ্ডে মুরি এক্সপ্রেসে ডা*কাতি! যাত্রীদের মা*রধর,লু*টপাট! চলল গু*লিও

Date:

Share post:

এবার ট্রেনে ডাকাতি, চলল গুলিও।শনিবার রাতে এমনই ঘটনা ঘটে জম্মু তাওয়াইগামী মুরি এক্সপ্রেসে। ঝাড়খণ্ডের লাতেহার থেকে ট্রেন রওনা হতেই যাত্রীদের মারধর করে অবাধে লুটপাট চালাল ডাকাতরা। ৮-১০ রাউন্ড গুলিও চালানোর অভিযোগ উঠেছে। ডাকাতদের হামলায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে রেলপুলিশ সূত্রে খবর।

আরও পড়ুনঃ উপলক্ষ্য রাঘব-পরিণীতির বিয়ে, উদয়পুরে পৌঁছলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন
রাত তখন ১১টা। ট্রেনের ট্রেনে উঠে শোয়ার প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। কিন্তু রওনা হওয়ার পরপরই যাত্রীদের বেশে একটি সংরক্ষিত কামরায় বসে তাহাকা ডাকাতের দল তাদের ‘অপারেশন’ শুরু করে। ট্রেন যখন বরওয়াডি এবং ছিপাদোহর স্টেশনের মাঝে, সেই সময় ডাকাতরা ট্রেনের এস ৯ কামরায় বন্দুক দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অবাধে লুটপাট শুরু করে।
রেলপুলিশ সূত্রে খবর, ওই কামরার যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, গয়না, ফোন সমস্ত কিছু কেড়ে নেয় তারা। শুধু তাই-ই নয়, যাত্রীদের বেধড়ক মারধরও করে। এমনকি মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণেরও অভিযোগ উঠেছে। বারওয়াডি স্টেশন থেকে ছিপাজোহরি স্টেশন যেতে ট্রেনের যত ক্ষণ সময় লাগে, ঠিক ওই সময়ের মধ্যেই পুরো ‘অপারেশন’ সেরে ট্রেনের চেন টেনে নেমে পড়ে। যাওয়ার সময় যাত্রীদের লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে তারা। এই হামলার ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হয়েছেন।

ট্রেনটি ডালটনগঞ্জে থামলে যাত্রীরা রেলপুলিশে অভিযোগ দায়ের করেন। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। যাত্রীদের দাবি, ডাকাতরা নগদ এবং গয়না মিলিয়ে কয়েক লক্ষ টাকা লুট করে নিয়ে গিয়েছে। রেলসুরক্ষা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...