Sunday, June 14, 2026

মায়ানমারের সঙ্গে ড্র, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারত

Date:

Share post:

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। এদিন মায়ানমারের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করল টিম ইন্ডিয়া। ম‍্যাচের ফলাফল ১-১। ভারতের হয়ে পেনাল্টিতে একমাত্র গোলটি করেন অধিনায়ক সুনীল ছেত্রী। শেষ ষোলোয় ভারতের সামনে সৌদি আরব।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় ইগর স্টিম‍্যাচের দল। তবে ম‍্যাচের ৭ মিনিটের মাথায় কার্ড দেখেন রাহুল কেপি। অবশ্য সেই মুহূর্তে তাঁর কাছে আর কোনও উপায় ছিল না। মায়ানমারের ফুটবলার যেভাবে বল নিয়ে এগিয়ে চলেছিলেন তাতে গোল হয়ে যেতে পারত। কিন্তু নিজেকে বাজি রেখে দলকে বাচিয়ে দেন তিনি। এরপর ম‍্যাচের ২৩ মিনিটে পেনাল্টি পায় ভারত। সেই সুযোগের সৎ ব‍্যবহার করেন অধিনায়ক সুনীল। পেনাল্টি থেকে গোল করে ভারতকে ১-০ এগিয়ে দেন সুনীল। গত ম্যাচেও পেনাল্টি থেকেই গোল পান ভারত অধিনায়ক। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি টিম ইন্ডিয়া। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে স্ট‍িম‍‍্যাচের দল।

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচের ৫২ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন রহিম আলি। একটি নয়, পরপর দুটি সুযোগ পেয়েও জালে বল জড়াতে পারেননি তিনি। এরপরই পাল্টা আক্রমণে ঝাঁপায় মায়ানমার। ম‍্যাচের ৭৪ মিনিটে সমতা ফেরায় তারা। মায়ানমারের হয়ে দুর্দান্ত গোল করে সমতা ফেরান মায়ানমারের কিয়াও হেটউই। এরপর আক্রমণে গেলেও আর গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি ইগর স্টিম‍্যাচ।

আরও পড়ুন:নবীনের জন্মদিনে নাম না করে বিরাটকে খোঁচা গম্ভীরের, ভাইরাল পোস্ট

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...