Friday, June 26, 2026

নবীনের জন্মদিনে নাম না করে বিরাটকে খোঁচা গম্ভীরের, ভাইরাল পোস্ট

Date:

Share post:

দীর্ঘ কয়েক বছর ধরে সংবাদ শিরোনামে বিরাট কোহলি-গৌতম গম্ভীরের সম্পর্ক। গত আইপিএল-এও দুজনের ঠান্ডা লড়াই টিভির ক‍্যামেরায় ভেসে ওঠে। তারপর পেরিয়ে গিয়েছে অনেক মাস, কিন্তু বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক এখনও সহজ হয়নি। সেটা বোঝা গেল আবার। সুযোগ বুঝে গম্ভীর যে বিরাটকে খোঁচা দিতে ছাড়েন না, সেটা বোঝা গেল আফগানিস্তানের জোরে বোলার নবীন-উল-হকের জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। যেখান গম্ভীর নাম না করে খোঁচা দিলেন বিরাটকে।

গতকাল ছিল নবীন-উল-হকের জন্মদিন। শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে গম্ভীর লেখেন,”শুভ জন্মদিন নবীন উল হক। তোমাকে খুব কম মানুষই পছন্দ করে। কখনও নিজেকে বদলাবে না।” আর এই পোস্টের পরই মনে করা হচ্ছে, পরোক্ষ ভাবে কোহলির কথা বলেছেন তিনি। নবীনকে পছন্দ না করা মানুষদের মধ্যে গম্ভীর হয়তো কোহলিকেই বোঝাতে চেয়েছেন। কারণ ২০২৩ আইপিএল-এ নবীনের সঙ্গে ঠান্ডা লড়াই হয় বিরাটেরও। গম্ভীরের এই পোস্ট নিয়ে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

 

View this post on Instagram

 

A post shared by Gautam Gambhir (@gautamgambhir55)

উল্লেখ, কোহলি-গম্ভীর বিবাদে সরাসরি না জড়ালেও আইপিএল চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন নবীন। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টের মাধ্যমেও বিব্রত করার চেষ্টা করেছিলেন আফগান ক্রিকেটার। আইপিএলে ঝামেলায় জড়ান বিরাট-নবীন। সেই সময় আফগান ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছিলেন গম্ভীর।

আরও পড়ুন:চোট সারিয়ে দীর্ঘ ১১ মাস পর শতরান, বিশ্বকাপের আগে দলকে ভরসা শ্রেয়াসের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...