Wednesday, June 24, 2026

চোট সারিয়ে দীর্ঘ ১১ মাস পর শতরান, বিশ্বকাপের আগে দলকে ভরসা শ্রেয়াসের

Date:

Share post:

একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে দুরন্ত ফর্মে শুভমন গিল, শ্রেয়াস আইয়র। এদিন ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচে শতরান করলেন এই দুই ব‍্যাটার। ১০৪ রান করলেন শুভমন। ১০৫ রান করেন শ্রেয়াস। বিশ্বকাপের আগে দলের এই ব‍্যাটারদের পারফরম্যান্সে স্বস্তি রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের।

দীর্ঘ চোট কাটিয়ে ভারতীয় দলে ফিরেছেন শ্রেয়স আইয়র। এশিয়া কাপে সুযোগ পেলেও, চোটের কারণে ফের মাঠের বাইরে চলে যান তিনি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ সুযোগ দেখে নেওয়ার শ্রেয়সের পারফরম্যান্সের। আর রবিবার যেন তাতে পাশ করলেন তিনি। দলের মিডল অর্ডার সামলোনার ভরসা দিলেন টিম ম‍্যানেজমেন্টকে। এদিন ৯০ বলে ১০৫ রান করতেই ১১ মাস পরে একদিনের ক্রিকেটে শতরান করলেন ভারতের মিডল অর্ডার ব‍্যাটার। একই সঙ্গে একদিনের ক্রিকেটের ৩ নম্বর শতরান করলেন তিনি।

উল্লেখ, বেশ কয়েকদিন ধরেই একটা প্রশ্ন উঠছিল বিশ্বকাপের দলের মিডল অর্ডারের দায়িত্ব কে সামলাবেন। মাথা ব‍্যথা ছিল অধিনায়ক রোহিত এবং কোচ দ্রাবিড়েরও। তবে এই মুহূর্তে দলের যে পারফরম্যান্স, তাতে ভারতের মিডল অর্ডারে কারা খেলবেন তা নিয়ে লড়াই চলতেই পারে। এশিয়া কাপে ফিরেই রান পেয়েছেন কে এল রাহুল। তাঁর খেলা নিশ্চিত। ঈশান কিষাণও রানের মধ্যে আছেন। আগের ম্যাচে অর্ধশতরান করে দলকে জিতিয়েছেন সূর্যকুমার যাদবও। এবার শতরান করলেন শ্রেয়াসও। এই চার জনের মধ্যে কোন দু’জনকে চার ও পাঁচ নম্বরে খেলানো হবে তা নিয়েই এখন অনেক ভাবনাচিন্তা করতে হবে টিম ম‍্যানেজমেন্টকে। এখন দেখার বিশ্বকাপে কাদের ওপর ভরসা রাখেন রোহিত-দ্রাবিড় জুটি।

এদিকে ফের শতরান শুভমন গিলের। বিশ্বকাপের আগে ব‍্যাট হাতে ভরসা দিলেন তরুণ এই ক্রিকেটার। ১০৪ রান করেন তিনি।

আরও পড়ুন:চূড়ান্ত নোং.রামি! ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিটে বি.স্ফোরক অভিযোগ দিল্লি পুল

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...