Thursday, June 4, 2026

চূড়ান্ত নোং.রামি! ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিটে বি.স্ফোরক অভিযোগ দিল্লি পুলিশের

Date:

Share post:

মহিলা কুস্তিগিরদের ওপর যৌন হেনস্থার কোন সুযোগই ছাড়তেন না কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং। এদিন এমনটাই জানাল দিল্লি পুলিশ। রবিবার রাউস অ্যাভিনিউ আদালতে চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ। চার্জশিটে বলা হয়েছে, মহিলা কুস্তিগিরদের ওপর ব্রিজভূষণের যৌন হেনস্থার যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। যৌন হেনস্থার কোন সুযোগই ছাড়তেন না ব্রিজভূষণ।

এদিন আদালতকে পুলিশ জানিয়েছে, সুযোগ পেলেই মহিলা কুস্তিগিরদের সঙ্গে অশালীন আচরণ করতেন ব্রিজভূষণ সিং। তাঁর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণও রয়েছে। এমনকি  তাজিকিস্তানে এক কুস্তি টুর্নামেন্টের সময় এক মহিলা কুস্তিগিরকে নিজের ঘরের ডেকে জড়িয়ে ধরেন ব্রিজভূষণ। যদিও এই নিয়ে পুলিশি জেরায় ব্রিজভূষণের জানিয়ে ছিল, বাবার মতো আচরণ করেছিলেন। এছাড়াও পুলিশের তরফে জানান হয়েছে, অনুমতি ছাড়াই মহিলা কুস্তিগিরের শার্ট তুলে পেটে স্পর্শ করেছিলেন ব্রিজভূষণ। এমনকী মুখ বন্ধ রাখার জন্য কুস্তিগিরদের হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ। এই মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর।

উল্লেখ‍্য, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন আন্দোলনরত কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ভোগাটরা। দীর্ঘদিন ধরে ধর্নায় বসেন তারা। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। অন্যদিকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের আশ্বাসে ধর্না তুলে নেন কুস্তিগিররা। আর এদিন আন্দোলনরত কুস্তিগিরদের অভিযোগেই শিলমোহর পরল।

আরও পড়ুন:এশিয়ান গেমসে প্রথম দিনে পদক মেহুলিদের, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

 

 

 

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...