Saturday, June 27, 2026

চোখের সামনেই স্ত্রীকে ‘গণধ.র্ষণ’! যোগীরাজ্যে ম.র্মান্তিক পরিণতি দম্পতির

Date:

Share post:

ফের যোগীরাজ্যে (Yogi State) গণধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ফের কাঠগড়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের ভূমিকা। পুলিশ সূত্রে খবর, বাড়িতে ঢুকে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ। আর সেই চরম নিন্দনীয় ঘটনা সামনে থেকে দাঁড়িয়ে নীরব দর্শক হয়ে দেখতে হয়েছিল স্বামীকে। তবে এই লাঞ্ছনা সহ্য করতে পারেননি দুইজনই। সিদ্ধান্ত নেন, একইসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করার। যেমন ভাবা, তেমন কাজ। একসঙ্গে বিষ খান (Poisoning) ওই দম্পতি। তবে তার আগে মোবাইলে একটি ভিডিয়ো রেকর্ড করেন দম্পতি। সেই ভিডিয়োয় গণধর্ষণে অভিযুক্তদের নাম ও মহিলার উপরে হওয়া অকথ্য অত্যাচারের বিবরণ দেন তাঁরা। উত্তর প্রদেশের বসতি জেলার ঘটনা। পরে ভিডিওর সূত্র ধরে দু’জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, বসতি জেলার রুধৌলি পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় থাকতেন ওই দম্পতি। তাদের তিন সন্তানও ছিল। গত ২০ সেপ্টেম্বরের রাতে হঠাৎই বাড়িতে চড়াও হয় গ্রামের কয়েকজন যুবক। তাঁরা জোর করে ধর্ষণ করেন ওই মহিলাকে। স্ত্রীর উপর হওয়া পাশবিক অত্যাচার দেখতে বাধ্য করা হয় স্বামীকে। ঘটনায় অত্যন্ত ভেঙে পড়েন ওই দম্পতি। সিদ্ধান্ত নেন, একসঙ্গে আত্মহত্যা করবেন। এরপরই বৃহস্পতিবার ভোরে দুজনে বিষ খান। দম্পতির সন্তানরা জানান, বৃহস্পতিবার সকালে তাঁরা স্কুলে যাওয়ার জন্য যখন তৈরি হচ্ছিল, তখন মা-বাবাকে শুয়ে থাকতে দেখে। এরপর দম্পতিকে জিজ্ঞাসা করলে তাঁরা বলেন যে বিষ পান করেছেন দুজনই। শীঘ্রই তাঁরা মারা যাবেন। এরপরই আট বছরের কিশোর ছুটে গিয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, ওইদিনই মৃত্যু হয় ব্যক্তির। তার পরেরদিন মৃত্যু হয় স্ত্রীর।

পুলিশের তরফে জানানো হয়েছে, আত্মহত্যার আগে ওই দম্পতি একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন, যেখানে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করেছিলেন। তাঁদের শুক্রবারই পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (গণধর্ষণ) ও ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) অভিযোগ দায়ের করা হয়েছে। তবে গণধর্ষণের মতো মর্মান্তিক ঘটনায় ফের বড় প্রশ্নের মুখে যোগীসরকার।

 

 

 

 

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...