Wednesday, June 24, 2026

শেষবেলায় ‘ডিগবাজি’, গোঁসা কমতেই বিজেপিতে ‘আবার প্রলয়’

Date:

Share post:

দল ছাড়বেন না। পুরনো দলেই থাকার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিজেপির (BJP) ‘একনিষ্ঠ সৈনিক’ প্রলয় পাল (Pralay Pal)। শুক্রবারই নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্টে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার খবর জানিয়েছুলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি। শনিবার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেননি প্রলয়। সাফ জানিয়েছিলেন সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর দিনদুয়েক সময় প্রয়োজন। আর এমন ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের সিদ্ধান্ত স্পষ্ট করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি।

রবিবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল বললেন, “আমি রাজনীতিতেই আছি, রাজনীতিই করব, বিজেপিই করব”। পাশাপাশি রাজনীতিকে বিদায় জানিয়ে যে ফেসবুক পোস্ট তিনি করেছিলেন তা প্রত্যাহার করে নিয়েছেন প্রলয়। এদিন সাংবাদিক বৈঠক করে প্রলয় জানান, নিচুতলার কর্মীদের অফুরান ভালবাসার জন্যই আবারও সক্রিয় রাজনীতিতে ফিরে এসেছেন। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা। তিনি বলেন, “এভাবে দলের ক্ষতি দেখার থেকে বোধহয় মৃত্যু অনেক ভাল। আবেগপ্রবণ হয়েই পোস্ট করেছিলাম। কিন্তু যেভাবে বিভিন্ন জেলার কর্মীরা ফোন করেছেন, তাঁদের সেই অনুরোধ আমি ফেলতে পারিনি। তবে সত্যিই কি তাই? নাকি দলের উপরতলার চাপেই নিজের মত পাল্টাতে বাধ্য হলেন প্রলয়? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা”।

তবে এদিন প্রলয় জানান, তিনি কোনও পদ পাওয়ার জন্য রাজনীতিতে আসেননি। পদের জন্য লালায়িতও নন। দল আমায় যখন যে পদ দিয়েছে সেই পদে থেকেছি। চেষ্টা করেছি দলকে ১০০ শতাংশ দিতে।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...