Sunday, February 22, 2026

চাঁদে এখনও সাড়া মেলেনি বিক্রম এবং প্রজ্ঞানের, হাল ছাড়তে রাজি নয় ইসরো

Date:

Share post:

চাঁদে সূর্য উঠেছে। ইসরোর তৈরি মহাকাশযান বিক্রম ও রোভার প্রজ্ঞানকে ঘুম থেকে জাগাতে ব্যস্ত বিজ্ঞানীরা। কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও এখনও উঠানো যায়নি এই দুই যন্ত্রকে। তবে এখনই হাল‌ ছেড়ে দিতে রাজি নন বিজ্ঞানীরা। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চাঁদে যত ক্ষণ সূর্যের আলো থাকবে, তত ক্ষণ বিক্রম এবং প্রজ্ঞানের জেগে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই ইসরো এক চন্দ্রদিবস, অর্থাৎ পৃথিবীর হিসাবে আগামী ১৪ দিন অপেক্ষা করবে। সোমনাথের কথায়, ‘‘এখনও পর্যন্ত কোনও সাড়া পাওয়া যায়নি। কিন্তু সাড়া যে পাওয়া যাবেই না, তেমন কথা বলতে পারছি না। আমরা চাঁদের হিসাবে গোটা একটা দিন অপেক্ষা করতে পারি। কারণ, এই সময়ের মধ্যে অনবরত সূর্যের আলো পড়বে চাঁদের মাটিতে। ফলে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। ১৪তম দিনেও সাড়া মিলতে পারে বিক্রম, প্রজ্ঞান থেকে।’’

আরও পড়ুনঃ চাঁদে সন্ধে নামছে, কাজ শেষে ঘুমিয়ে পড়বে প্রজ্ঞান, আর কী ফেরা হবে না পৃথিবীতে?

চাঁদের মাটিতে প্রয়োজনীয় অনুসন্ধান চালিয়েছে বিক্রম এবং প্রজ্ঞান। তার পর তাদের ‘স্লিপ মোডে’ পাঠিয়ে দেওয়া হয়েছিল। রাতে সূর্যের আলো না থাকায় এই যন্ত্রগুলি নিষ্ক্রিয় ছিল। চাঁদে রাতের তাপমাত্রা অনেক কমে যায়। কখনও কখনও হিমাঙ্কের ২০০ থেকে ২৫০ ডিগ্রি পর্যন্ত নীচে নামতে পারে পারদ। এই তীব্র ঠান্ডা চন্দ্রযানের যন্ত্রপাতি সহ্য করতে পেরেছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে সূর্যের আলো পেয়ে যন্ত্রগুলি গরম হলে আবার তা থেকে সাড়া মেলার সম্ভাবনা রয়েছে। আবার যাতে যোগাযোগ স্থাপন করা যায়, তার জন্য বিক্রমের রিসিভার চালু রেখেছিল ইসরো।

বিক্রম এবং প্রজ্ঞানকে জাগিয়ে তুলতে পারলে আবার অনুসন্ধান শুরু করতে পারবে ইসরো। যদিও তাদের প্রয়োজনীয় কাজ শেষ হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে ভারতই প্রথম মহাকাশযান পাঠাতে পেরেছে। এই পরিস্থিতিতে চন্দ্রযানের ‘ঘুম’ ভাঙিয়ে তার দ্বিতীয় ইনিংস শুরু করার চেষ্টায় রয়েছেন বিজ্ঞানীরা। তবে সেই সম্ভাবনা অতি ক্ষীণ। বিক্রম এবং প্রজ্ঞানকে জাগানো না গেলে চাঁদের মাটিতেই তারা চিরকাল থেকে যাবে। আর তাদের পৃথিবীতে ফেরানো সম্ভব নয়।

spot_img

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...

ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে প্রচারে গিয়ে বিক্ষোভের (Kanthi Protest) মুখে পড়লেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।...