Sunday, June 21, 2026

নিজের নির্বাচনী কেন্দ্রেই লঙ্ঘিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা! ‘চাকরি চাই’ দাবি বিজেপি কর্মীর

Date:

Share post:

‘চাকরি দিন’। আবেদন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বলয় টপকে সোজা তাঁর কনভয়ের সামনে পড়লেন এক বিজেপি কর্মী! এ কাণ্ডে হতবাক সকলেই। যদিও মোদির নিরাপত্তার বেড়াজাল লঙ্ঘন কী করে করলেন বিজেপির সক্রিয় কর্মী? এ কেমন নিরাপত্তা বলয়? রাজ্যের এত মন্ত্রী থাকা সত্ত্বেও কেন তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে হল বিজেপি কর্মীকে? এহেন প্রশ্ন উঠছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ একনজরে আজকের পেট্রোল -ডিজেলের দাম
এ ঘটনা ঘটেছে বারাণসীতে। যা প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র। সেখান থেকেই ভোটে জিতে সাংসদ তিনি। সেই বারাণসীর রুদ্রাক্ষ সেন্টারের কাছে মোদীর কনভয়ের সামনে আচমকা এসে পড়েন ওই যুবক। প্রধানমন্ত্রী তখন লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, যুবকের নাম কৃষ্ণ কুমার। উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা তিনি। মোদির সঙ্গে দেখা করতে বারাণসীতে এসেছিলেন। যদিও নিজেদের দোষ ঢাকতে পুলিশ জানিয়েছে সক্রিয় ওই বিজেপি যুবক মানসিক ভাবে সুস্থ নন।

নিরাপত্তার ফাঁক গলে মোদির কনভয়ের একেবারে সামনে পৌঁছে গিয়েছিলেন যুবক। কনভয় থেকে তাঁর দূরত্ব ছিল মাত্র ২০ মিটার। গাড়ির সামনে দাঁড়িয়ে চাকরির দাবি করেন তিনি। যদিও নিরাপত্তারক্ষীরা প্রায় সঙ্গে সঙ্গেই যুবককে ধরে ফেলেন। তাঁকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। তবে এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও এক বার প্রশ্ন উঠে গিয়েছে।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...