Friday, June 26, 2026

দুই সদ্যোজাতের প্রা.ণের বিনিময়ে ডাক্তারের ‘আরামের ঘুম’! মর্মা.ন্তিক কাণ্ড যোগীরাজ্যে

Date:

Share post:

ডাক্তারের আরামের ঘুমের জন্য প্রাণ গেল দুই শিশুর। মর্মান্তিক ঘটনা ঘটল উত্তরপ্রদেশের(Uttar Pradesh) শামলী জেলায়। আরামে ঘুমোতে বেসরকারি ক্লিনিকে সারারাত শীতাতপ যন্ত্র(AC) চালিয়েছিলেন ডাক্তার। সেই ঠান্ডা সহ্য করতে না পেরে মৃত্যু হল দুই সদ্যোজাতের। এই ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। চিকিৎসকের গাফিলতিতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চিকিৎসককে।

জানা গিয়েছে, শনিবার সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জন্ম হয়েছিল দুই শিশুর। পরে তাদের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। রবিবার সকালে জানা যায়, তাদের মৃত্যু হয়েছে। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। অভিযোগ তোলা হয়, যে ডাক্তার ওই সময়ে দায়িত্বে ছিলেন তিনি এসি ছাড়া ঘুমোতে পারেন না। গোটা রাত এসি চালিয়ে রেখেছিলেন। এর ফলেই তীব্র ঠান্ডায় মৃত্যু হয়েছে শিশু দুটির। এই ঘটনায় ক্লিনিকে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। স্থানীয় থানায় ক্লিনিক এবং অভিযুক্ত চিকিৎসক নীতুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, নীতুই ক্লিনিকটি চালাতেন। পুলিশকর্তা নেত্রপাল সিং জানিয়েছেন, মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা রুজু হয়েছে। ঠিক কী কারণে মৃত্যু হল শিশু দুটির তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...