Tuesday, April 7, 2026

দক্ষিণে বড় ধাক্কা বিজেপির, NDA সঙ্গ ত্যাগ AIDMK-এর

Date:

Share post:

সংঘাত পর্ব চলছিল দীর্ঘদিন ধরেই এবার আনুষ্ঠানিকভাবে বিজেপি(BJP) নেতৃত্বাধীন এনডিএ-র(NDA) সঙ্গ ছাড়ল এআইএডিএমকে(AIDMK)। সোমবার সর্বসম্মতিক্রমে এনডিএ ত্যাগের প্রস্তাব পাস করেছে এআইএডিএমকে। বলার অপেক্ষা রাখে না ২০২৪ সালের লোকসভা নির্বাচনের(Parliament Election) আগে এনডিএ-র কাছে এটা বড় ধাক্কা।

সোমবার এআইএডিএমকে ডেপুটি কো-অর্ডিনেটর কে পি মুনুসামি দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, “বিজেপির রাজ্য নেতৃত্ব গত এক বছর ধরে আমাদের প্রাক্তন নেতাদের, আমাদের সাধারণ সম্পাদক ইপিএস এবং আমাদের ক্যাডারদের সম্পর্কে অবিরাম কূমন্তব্য করে চলেছে।” সেই সংঘাতের জেরেই যে এনডিএ সঙ্গ ত্যাগ সে কথা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন মুনুসামি। যদিও এআইএডিএমকের তরফে জানানো হয়েছে, এনডিএ ছাড়লেও বিরোধী শিবির ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সে(ইন্ডিয়া) যোগ দেবে না তারা। এআইএডিএমকে জানিয়েছে, তারা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একটি পৃথক ফ্রন্টের নেতৃত্ব দেবে। এআইএডিএমকে এবং বিজেপির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়ে কয়েক মাস ধরে জল্পনা-কল্পনার পরে এই চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে দল। তামিলনাড়ু বিজেপির প্রধান কে আন্নামালাই বারবার এআইএডিএমকে নেতাদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন যার জেরে দলের দলের মধ্যে সংঘাত চরম আকার নিয়েছিল। অবশেষে বিজেপির সঙ্গ ছাড়ল এআইডিএমকে।

উল্লেখ্য, এআইডিএমকে-র প্রতিষ্ঠাতা এমজি রামচন্দ্রনের মেন্টর হিসেবে পরিচিত সি এন আন্নাদুরাইয়ের সমালোচনা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই। যা নিয়ে দুই দলের মধ্যে টানাপোড়েন চলছিল। এনিয়ে দিল্লিতে বৈঠকও করেন দুই দলের শীর্ষ নেতৃত্ব। এআইডিএমকে দাবি জানায় হয় আন্নামালাইকে ক্ষমা চাইতে হবে না হলে তাঁকে সরিয়ে অবিতর্কিত কোনও নেতাকে রাজ্য সভাপতির পদে বসাতে হবে। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সেরকম কোনও ইঙ্গিত না মেলাতেই সোমবার বিজেপির হাত ছাড়ল এআইডিএমকে।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...