Wednesday, April 8, 2026

অসম্পূর্ণ নথি পেশের অভিযোগ! একাধিক পুরসভার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁ.শিয়ারি ইডির

Date:

Share post:

নিয়োগকাণ্ডের তদন্তে অসম্পূর্ণ নথি পেশ করেছে অধিকাংশ পুরসভা (Municipality)। এমনই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির  (ED)। তদন্তকারীদের দাবি, রাজ্যের ২০টি পুরসভার কাছে তালিকা পাঠিয়ে নথি চাওয়া হয়েছিল। তার মধ্যে মাত্র ৭টি পুরসভা সম্পূর্ণ নথি পাঠিয়েছে। বাকিরা নথি গোপন করছে বলে অনুমান গোয়েন্দাদের। ইডি সাফ জানিয়েছে, অবিলম্বে পূর্ণাঙ্গ নথি না পাঠানো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের ২০টি পুরসভার কাছে ২০১৪ সাল থেকে নিয়োগের বিস্তারিত তালিকাসহ প্রার্থীদের বিষয়ে বিস্তারিত জানিয়ে নথি জমা দিতে বলেছিলেন গোয়েন্দারা। প্রতিটি পুরসভার কাছে এই সংক্রান্ত নথিও পাঠানো হয়েছিল। এরপরই তালিকা দিয়ে পুরসভাগুলির কাছে নথি চেয়ে পাঠিয়েছিল ইডি। তালিকা মিলিয়ে মাত্র ৭টি পুরসভা নথি পাঠিয়েছে বলে ইডি সূত্রে খবর। বাকি ১৩টি পুরসভার পাঠানো নথি অসম্পূর্ণ। ইডির অভিযোগ, যে পুরসভাগুলি তালিকা মিলিয়ে সম্পূর্ণ নথি পাঠিয়েছে তাতেও রয়েছে গরমিল। পুরসভাগুলির পাঠানো নথির সঙ্গে অয়ন শীলের সংস্থা থেকে উদ্ধার হওয়া নথির কোনও মিল নেই। এব্যাপারে বিস্তারে জানতে পুরসভাগুলির একাধিক কর্মীকে তলব করেছে ইডি। আগামী প্রায় ১ মাস ধরে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে চলবে তাদের হাজিরা।

নিয়োগকাণ্ডের তদন্তে নেমে ধৃত অয়ন শীলের বাড়ি ও বিধাননগরের দফতরে তল্লাশি চালিয়ে পুরসভায় নিয়োগকাণ্ডে গরমিলের সন্ধান পায় সিবিআই। আদালতে ইডি সেকথা জানালে এই দুর্নীতির পৃথক তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তবে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘অতিস্ক্রিয়তা’ ঠিক কতখানি যুক্তিযুক্ত তা সময় বলবে। তবে নিয়োগকাণ্ডে এর আগেও একাধিকবার আদালতে চরম ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

 

 

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...