Tuesday, June 23, 2026

‘পারলে ধরে দেখাও’- দেওয়াল লিখনে পুলিশকে চ্যালেঞ্জ, আমেরিকায় জেল ভেঙে পালালো বন্দিরা!

Date:

Share post:

পাঁচ শব্দের একটা বাক্য, আর তাতেই প্রশ্নের মুখে আমেরিকার মতো শক্তিধর দেশের কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। নিউ অরলিন্সে জেল ভেঙ্গে পালিয়ে গেল ১০ বন্দি (10 inmates in usa escaped from Jail )। পুলিশের মুখে ঝামা ঘষে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দেওয়ালে লিখে গেল, ‘CATCH US IF YOU CAN’। দিশেহারা মার্কিন পুলিশ-প্রশাসন। কাঠগড়ায় তৃতীয় বিশ্বের দেশের কারাগারের দায়সারা নিরাপত্তা ব্যবস্থা।

শনিবার সকালে আমেরিকার নিউ অরলিন্সের কারাগারে বন্দিদের সংখ্যার হিসেব করতে গিয়ে দেখা যায় দশজন কম পড়ছে। শুরু হয় খোঁজ। তারপর জানা যায় দুঃসাহসিক বন্দিরা শুধু যে পালিয়েছে তাই নয়, নিজেদের কৃতকর্মের কথা কারাগারের দেওয়ালে লিখে স্পষ্টতই পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কারাগারের শৌচালয় ও তার পাইপলাইন সংলগ্ন পথ দিয়েই পালিয়েছে তারা। বলিউড সিনেমার স্টাইলে দেওয়ালে লেখা, ‘CATCH US IF YOU CAN’। কোথাও আবার পালিয়ে যাওয়ার রাস্তাকে চিহ্নিত করে লেখা হয়েছে ‘ TOO EASY LOL’।স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে জেলের নিরাপত্তা নিয়ে। তদন্ত শুরু করেছে কারা কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে গাফিলতির কথা মেনে নিয়েছেন সেখানকার শেরিফ হাটসন। বন্দিদের পালিয়ে যাবার ঘটনা নতুন নয়। নিউ অরলিন্সে জেলের এমন কাণ্ডে রাতের ঘুম উড়েছে পুলিশ কর্তাদের। তদন্ত করতে গিয়ে দেখা গেছে, কারাগারে বেশিরভাগ সিসিটিভি কাজ করছে না, এমনকি পর্যাপ্ত কর্মীও নেই। কোথাও আবার দরজা ঠিক নেই, অধিকাংশ গরাদের তালা ভাঙ্গা। আমেরিকার জেলেও এমন দৈন্যদশা! খবর প্রকাশ শাস্তি অবাক হয়েছেন সকলেই। কর্তব্য গাফিলতির অভিযোগে তিন রক্ষীকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...