Saturday, April 4, 2026

বিদেশ সফরের আগে ‘অতি তৎপর’ বোস! তড়িঘড়ি উপাচার্যদের সঙ্গে সারলেন ভা.র্চুয়াল বৈঠক

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুকরণ করেই বিদেশ যাওয়ার আগে এবার রাজ্যের অন্তর্বর্তী উপাচার্যদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। রবিবাসরীয় অনলাইন বৈঠকে অন্তর্বর্তী উপাচার্যদের (Vice Chancellor) কোনও কিছুতে কান না দিয়ে কাজ করে যাওয়ার বার্তা দিয়েছেন। সম্প্রতি উপাচার্য নিয়োগ ইস্যুতেই দূরত্ব বাড়ছে রাজ্য-রাজভবনের। আর এমন আবহে বিদেশ সফরে যাওয়ার আগেই রাজ্যপালের তড়িঘড়ি অন্তর্বর্তী উপাচার্যদের সঙ্গে বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রবিবার অনলাইন বৈঠকে উপাচার্যদের কাছে কোন বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কেমন তা জানতে চান রাজ্যপাল। অনান্যদের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউও বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাজ্যপাল তথা আচার্যকে জানান। তবে এদিন মূলত, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ফলাফল প্রকাশ নিয়মিত হচ্ছে কি না, অ্যান্টি র‌্যাগিং সেল তৈরি করা হয়েছে কি না, হলেও তা যথাযথ ভাবে কাজ করছে কি না এই সব বিষয়েই খোঁজ নেন রাজ্যপাল। তবে এদিন মাতৃভাষার মাধ্যমে পড়াশোনার উপরেও জোর দিয়েছেন রাজ্যপাল।

 

রাজ্যের সব বিশ্ববিদ্যালয়েই এখন পদের জোরে রাজ্যপালের একক ভাবে মনোনীত অন্তর্বর্তী উপাচার্য রয়েছেন। শনিবারই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মেয়ো রোডের পথসভা থেকে নাম না করে রাজ্যপালকে কবি বলে কটাক্ষের পাশাপাশি রাজ্যপালের পদকে ‘সাদা হাতির’ সঙ্গে তুলনা করেন শিক্ষামন্ত্রী। এরপরই নিজের ইচ্ছামতো উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্যপালকে একহাত নেন ব্রাত্য। আর এমন আবহে অন্তর্বর্তী উপাচার্যদের নিয়ে আলাদাভাবে ভার্চুয়াল বৈঠক করলেন রাজ্যপাল। যা নিয়ে নয়া বিতর্ক ছড়িয়েছে।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...