Saturday, April 4, 2026

ফের উপত্যকায় বড় সাফল্য পুলিশের, কুলগামে গ্রে.ফতার ৫ ল.স্কর জ.ঙ্গি

Date:

Share post:

উপত্যকায় ফের বড়সড় সাফল্য পুলিশের (Police)। রবিবার জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগাম (Kulgam) থেকে ৫ জঙ্গিকে গ্রেফতার করা হল। তাদের থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। জানা গিয়েছে, ধৃত জঙ্গিরা লস্কর-ই-তৈবা সংগঠনের সঙ্গে যুক্ত। পাশাপাশি খোঁজ মিলেছে দুটি সন্ত্রাসবাদী মডিউলেরও। জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) যৌথ প্রয়াসেই লস্কর সহযোগীদের গ্রেফতার করা হয়েছে।

রবিবারই জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, পাঁচজন ‘হাইব্রিড’ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এদিন গোপন সূত্রে খবর পেয়ে কুলগাম পুলিশ অভিযান চালায়। গ্রেফতার করা হয় পাঁচজন জঙ্গিকে। ধৃতদের নাম আদিল হুসেন ওয়ানি, সুহেইল আহমেদ দর, আতিমাদ আহমেদ, মেহরাজ আহমেদ লোনে ও সাবজ়ার আহমেদ খার। তাঁদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি হ্যান্ড গ্রেনেড, একটি ইউবিজিএল সহ একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

তবে জেরায় উঠে এসেছে, ধৃতরা লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এদিকে গত মাসেই উত্তর কাশ্মীরের বান্দিপোরাতেও একটি সন্ত্রাসবাদী মডিউলের খোঁজ পায় পুলিশ। সিআরপিএফ ও অসম রাইফেলসের যৌথ অভিযানে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। তবে এটিকে পুলিশ বড় সাফল্য হিসাবেই দেখছে।

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...