Tuesday, June 23, 2026

”জ.ঙ্গি সংগঠনের নায়ক”, ‘কাল সাপ’ নওশাদকে তীব্র আ.ক্রমণ শওকতের

Date:

Share post:

ভাঙড়ের (Bhangar) বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) তীব্র আক্রমণ তৃণমূল নেতা শওকত মোল্লার (Saokat Molla)। নওশাদকে জঙ্গি সংগঠনের নায়ক ও বিজেপির দালাল বলে আক্রমণ করেন তৃণমূল বিধায়ক (TMC MP)। তৃণমূলের একটি সংবর্ধনা অনুষ্ঠান থেকে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা ISF বিধায়ক সম্পর্কে এমন মন্তব্য করেন। একইসঙ্গে বিডিও এবং বিএলআরও অফিসের বিরুদ্ধেও তোপ দাগেন। তিনি বলেন, কারও বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ পেলে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করা হবে।

শওকত মোল্লা বলেন, ”নওশাদ সিদ্দিকি জঙ্গি সংগঠনের নায়ক এবং বিজেপির দালাল। ও একটা কাল সাপ।” শওকতের দাবি, ISF-কে ভোট দেওয়া মানে জঙ্গি সংগঠনকে ভোট দেওয়া। পাশাপাশি তিনি আরও বলেন, কয়েকজন অসাধু সরকারি অফিসার, বিডিও অফিস থেকে বিয়েলার অফিসে যারা এলাকার সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়, হয়রানি করে, এরকম অভিযোগ থাকলে জানান। ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাকশন নেব।

 

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...