Sunday, June 28, 2026

জরুরি পরিষেবায় তৎপর, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রা.ণ ফেরাল সদ্যোজাতের

Date:

Share post:

জরুরি পরিষেবা দিয়ে তৎপরতার নজির গড়ল ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। কোচবিহারের মৃন্ময় দাসের সদ্যোজাত শিশুর চিকিৎসার ব্যবস্থা হল এসএসকেএম হাসপাতালে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে শিশুটি। একরত্তি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মৃন্ময়বাবু। কী হয়েছিল শিশুটির?

পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল শিশুটি। এরপর চিকিৎসার জন্য কোচবিহারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সদ্যোজাতের মাথায় ততক্ষণরক্ত জমাট বেঁধে গিয়েছে। দ্রুত অন্যত্র চিকিৎসার জন্য জানানো হাসপাতালের তরফে। অবস্থাও ছিল গুরুতর, চিন্তায় যখন রাতের ঘুম উড়েছিল মৃন্ময় দাসের পরিবারের তখনই মুশকিল আসান করে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। সরাসরি মুখ্যমন্ত্রীর সেই নির্দিষ্ট নম্বরে ফোন করে সমস্যার কথা জানান। এরপরেই নেওয়া হয় প্রয়োজনীয় পদক্ষেপ। সদ্যোজাতকে নিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছে শিশুর চিকিৎসা করান। সেপ্টেম্বরেই শিশুটির চিকিৎসা হয়। চিকিৎসকরা জানান , শিশুটির মাথায় রক্ত জমাট হয়েছিল। চিকিৎসার পরে সেই রক্ত বের করে আনা সম্ভব হয়। অসুস্থ শিশুর বাবা মৃন্ময় দাস জানান , সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে তার সদ্যোজাতের চিকিৎসার সুরাহা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ।

মুখ্যমন্ত্রীকে ফোন এই সুবিধা চালু হওয়ায় বিরাট সুবিধা হয়েছে তাদের মত প্রত্যন্ত গ্রামের মানুষদের। এভাবে এই নম্বরে ফোন করে তার সদ্যোজাত শিশু কন্যার সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা হবে তা স্বপ্নেও ভাবেন নি। পরিবারের সবাই মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবেন আজীবন।

আরও পড়ুন- দিলীপ-রাহুলকে ‘ঘরছাড়া’ করার প্র.তিবাদে বিজেপি দফতরে পোস্টার, শুভেন্দুকে ‘চোর’ ক.টাক্ষ

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...