Tuesday, June 9, 2026

ইস্টবেঙ্গল ম‍্যাচের শেষেও থাকছে অতিরিক্ত বাস-মেট্রো পরিষেবা

Date:

Share post:

ইস্টবেঙ্গল সমর্থকদের খুশির খবর। ইস্টবেঙ্গল-মোহনবাগানের আবদনে সাড়া মেট্রোর। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আইএসএল-এর ম‍্যাচ দেখে সমর্থকদের বাড়ি ফিরতে অসুবিধার কারণে, মেট্রো কতৃপক্ষের কাছে অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়ার আবেদন করেছিল ইস্ট-মোহন ক্লাব। গত শনিবার মোহনবাগানের মতন লাল-হলুদ সমর্থকদের জন‍্য বিশেষ পরিষেবা দিতে চলেছে মেট্রো। এদিন এমনটাই জানান হয় মেট্রো রেলের পক্ষ থেকে।

সোমবার কলকাতা মেট্রোর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “রাত ১০.৩০ এবং ১০.৪০ নাগাদ দু’টি মেট্রো থাকবে সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে। রওনা হওয়ার সাত মিনিট পরে সেটি শিয়ালদহে পৌঁছবে। পাশাপাশি ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে, ম্যাচ শেষের পর বাড়তি বাসও থাকবে স্টেডিয়াম থেকে শহরের বিভিন্ন দিকে। সোমবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচের পর রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে ম্যাচের শেষে স্টেডিয়াম থেকে বিশেষ কিছু রুটের বাস ছাড়া হবে। স্টেডিয়াম থেকে এসপ্ল্যানেড, গড়িয়া, বেহালা, বারাসাত, শিয়ালদহ ও হাওড়া স্টেশনের বাস ছাড়া হবে।

গত শনিবার মোহনবাগানের ম্যাচ শুরু হয় রাত ৮.৩০এ। ফলে ম্যাচ শেষ হওয়ার পর এমনিই কেউ মেট্রো ধরতে পারেননি। তাই এদিন মেট্রোর সময় কিছুটা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন:এশিয়ান গেমসের দ্বিতীয়দিনে ভারতের সাফল্য, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...