Friday, June 26, 2026

আচমকাই ভোলবদল! ফের বঙ্গোপসাগরে নয়া ঘূর্ণাবর্ত, দক্ষিণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

বঙ্গোপসাগরের ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত। তার জেরেই রবিবার রাত থেকেই আকাশ কালো করে ভারী বৃষ্টি হচ্ছে কলকাতায় (Kolkata)। আর সোমবার দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। পাশাপাশি কয়েকটি জেলায় অতি ভারী বর্ষণের আশঙ্কায় জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert)। এদিন হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত অব্যহত থাকবে। তবে নতুন করে নিম্নচাপের জেরে বঙ্গোপসাগরে ফের একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ প্রথমে সাইক্লোনিক সার্কুলেশনটি তৈরি হবে এবং তারপর এটির প্রভাব আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে ৷ নিম্নচাপক্ষেত্রটি তৈরি হওয়ার পরে সেটি ধীরে ধীরে উত্তর-পশ্চিমে এগোবে ৷

এদিকে বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিন তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২-৩ দিন পর থেকে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হতে পারে। তবে সোমবার কলকাতায় দিনের বিভিন্ন সময়ে ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ। সেকারণে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়বে। শুক্রবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তবে সোমবারের পর উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। বুধবার থেকে উত্তরবঙ্গে আবার ফিরতে চলেছে মনোরম আবহাওয়া।

 

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...