Monday, April 6, 2026

এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানে সোনা জয়, লক্ষ‍্য বহু দূর কলকাতার অনুশের

Date:

Share post:

এশিয়ান গেমসে ফের সোনা জয় করে ভারত। মঙ্গলবার এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানে সোনা জেতে ভারতীয় দল। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদা এবং অনুশ আগরওয়াল। ৪১ বছর পর অশ্বারোহণে প্রথম সোনা পেল ভারত।

অনুশ আগরওয়াল। মাত্র তিন বছর বাবার হাত ধরে প্রথম বার টালিগঞ্জ ক্লাবে গিয়েছিল অনুশ। সেই প্রথম ঘোড়ায় চড়া। তারপর থেকেই ঘোড়ার সঙ্গে প্রেম। সেই ঘোড়াই অনুশকে আজ সোনা এনে দিল এশিয়ান গেমসে। ‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টে সোনা জিতেছেন অনুশ। অল্পের জন্য টোকিও অলিম্পিক্সে যেতে পারেননি অনুশ। তবে এশিয়ান গেমসে সোনার জয়ের পর এবার তাঁর লক্ষ্য প্যারিস অলিম্পিক্স। শুরুটা কলকাতায় হলেও তারপরে প্রথমে দিল্লি এবং তারপর জার্মানিতে গিয়ে অনুশীলন করেছেন অনুশ। তারপরই সাফল্য। এশিয়ান গেমসের আগে অনুশ সংবাদমাধ্যমে বলেছিলেন, “এশিয়ান গেমসে খেলা আমার কাছে স্বপ্ন। দলের বাকিরাও খুব ভাল। আমি সব সময় পড়াশোনা ও অনুশীলনের মধ্যে ভারসাম্য রেখেছি। ১১ বছর বয়সে দিল্লি চলে যাই। সেখানে কঠিন অনুশীলন করি। তারপরে জার্মানিতে যাই। সেখানে নিজেকে আরও তৈরি করি। তারই ফল পাচ্ছি।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে নামার আগে অশ্বিনকে নিয়ে বিরাট ইঙ্গিত রোহিতের

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...