Friday, June 26, 2026

ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলার যুবকের মর্মা.ন্তিক পরিণতি! খু.নের অভিযোগ পরিবারের

Date:

Share post:

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হুগলির (Hoogli) পরিযায়ী শ্রমিকের। পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে। কিছুদিন আগে বন্ধুদের সঙ্গে জম্মুতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন কোন্নগর কানাইপুর রায়পাড়া এলাকার বাসিন্দা সুরজিৎ দাস (Surajit Das)। কিন্তু হঠাৎ জম্মু থেকে সুরজিৎ দাসের মৃত্যু সংবাদ পৌঁছয় পরিবারের কাছে। অভিযোগ, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে।

জম্মুর রমবান জেলার বানিহাল এলাকায় কাজে গিয়েছিলেন সুরজিৎ। তাঁর পরিবারের অভিযোগ, বন্ধুদের কথায় অসঙ্গতি রয়েছে। প্রথমে সুরজিতের বন্ধুরা জানিয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পরে আবার এক বন্ধু জানান, তাঁরা কিছু করেনি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সুরজিতের। দেহ তড়িঘড়ি ময়নাতদন্ত করে বাড়ি পাঠিয়ে দিতে চাইছে ঠিকাদার।

আর এতেই পরিবারের সন্দেহ বাড়ে। মৃতের মা সুলতা দাসের অভিযোগ, ছেলের মৃত্যু স্বাভাবিক নয়। তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। আমরা সেখানে পৌঁছলে তবেই যেন দেহ ময়নাতদন্ত করা হয়। জম্মু গিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানাবে সুরজিতের (Surajit Das) পরিবার। তিন বন্ধুকে ঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চই আসল সত্য সামনে আসবে।

কাজে যাওয়ার পর প্রত্যেকদিন ছেলের সঙ্গে কথা হত। শেষ কথা হয়েছিল রবিবার। এরপর সোমবার আসে মৃত্যু সংবাদ। আর সেই খবর পেয়েই সুরজিতের পরিবার উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়িতে বিষয়টি জানান।

পুলিশ সূত্রে খবর, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। জম্মুতে যেখানে দেহ রয়েছে সেই স্থানীয় থানার পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে।

 

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...