Friday, June 26, 2026

শ.হিদ মিনার ময়দানে এবার ফের এক মাস ব্যাপী আত.সবাজির মেলা!

Date:

Share post:

তিন বছর পর কলকাতার শহিদ মিনার ময়দানে এবার ফের আতসবাজির মেলা বসছে। করোনা অতিমারির সময় থেকেই ময়দানে ওই মেলা বন্ধ হয়ে গিয়েছিল। আগামী ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত একমাস ওই মেলা চলবে। তবে শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি করা হবে। সারা বাংলা আতসবাজি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বাবলা রায় জানিয়েছেন, কলকাতার পাশাপাশি  গোটা রাজ্যে এবার মোট ১৫০টি আতসবাজির মেলা  বসবে। হাওড়া জেলার ডুমুরজলা স্টেডিয়ামে, উত্তরবঙ্গের কাওয়াখালিতে এবং উত্তর চব্বিশ পরগনার বারাসাতে এক মাস ব্যাপী বাজির মেলা বসতে চলেছে।   শহিদ মিনার ময়দানে মোট ৫০টি স্টল থাকবে।

তিনি আরও জানান, ইতিমধ্যে প্রায় ৬ হাজার বাজি বিক্রেতা বৈধ লাইসেন্সের মাধ্যমে এই বাজি বিক্রি করার জন্য আবেদন জমা দিয়েছেন। সরকারি নির্দেশ মেনে আতসবাজির বাজারে দমকল ও অ্যাম্বুলেন্স থাকবে। প্রতিটি বাজির বাজারে ১৫০টি করে স্টল অনুমোদন পাবে বলে জানা গিয়েছে। এই বাজি বাজার করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আতসবাজি নির্মাতা ও কারবারীদের সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

 

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...