Friday, June 19, 2026

কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, ঘরে ফিরে বললেন সোনার মেয়ে তিতাস

Date:

Share post:

সুমন করাতি: বুধবার সকালে চিন থেকে হুগলি চুঁচুড়ার বাড়িতে ফিরলেন এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলের অন্যতম সফল খেলোয়াড় তিতাস সাধু ।ফাইনালে তারই আগুনে বোলিংয়ে ভর করে ভারত সোনা জয়ের লক্ষ্যে এগিয়ে যায়।

এদিন বাড়ি ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সুযোগ তখনই আসে যখন কঠোর পরিশ্রম করা হয়। আমি মনে করি আমি যে সুযোগটা পেয়েছি তা আমার পরিশ্রমের ফসল। তাকে প্রশ্ন করা হয় যে এই ২০২৩ সালটা তিতাসের কাছে কি খুবই লাকি? কারণ বছরের শুরুতে জুনিয়ার বিশ্বকাপ জেতার পর এশিয়ান গেমসে সিনিয়র দলের হয়ে সোনা জয়, কেমন অনুভূতি তোমার? এর উত্তরে তিতাস জানায় অবশ্যই ভালো লাগছে, আমি যখন সিনিয়র টিমে চান্স পাই তখন আমার সিনিয়ররা একটা কথাই আমায় বলেছিল যে খেলাটা মন খুলে খেলবে, আনন্দের সঙ্গে খেলবে, তাহলেই সাফল্য আসবে। সেই চেষ্টাই আমি করে গেছি।

আগামী দিনে ভারত কি আবার  একজন ঝুলন গোস্বামী পেল? এই প্রশ্নের উত্তরে তিতাস বলে, ঝুলনদি একজন কিংবদন্তি। তার ধারে কাছে যেতে গেলে অনেক সাধ্য সাধনা করতে হবে। আমার মনে হয় ঝুলন গোস্বামী আর দ্বিতীয় হবে না। তবে আমি তাকে অনুসরণ করব, তার আদর্শকে সামনে রেখে আমি আমার খেলা চালিয়ে যাব, এবং আমার চেষ্টা থাকবে দেশের মহিলা ক্রিকেটের মানকে আরও কিভাবে উন্নত করা যায় আগামী দিনে।দেশের মধ্যে যে ডোমেস্টিক সিরিজ গুলো হবে,  সেখানে ভালো খেলার লক্ষ্যে আমার চেষ্টা থাকবে  এবং এর জন্য একটাই পথ তা হচ্ছে কঠোর পরিশ্রম। সেইটেই আমি চালিয়ে যাব। এর পাশাপাশি তিনি জানান যে মহিলা ক্রিকেটের ক্ষেত্রে এখন অনেক বেশি সুযোগ রয়েছে।মহিলা ক্রিকেট একাডেমি তৈরি হয়েছে, সেখানে প্রচুর ট্যালেন্টেড মেয়েরা আসছে। আমার মনে হয় আমাদের দেশে আরও ভালো ভালো মহিলা ক্রিকেটার আগামী দিনে উঠে আসবে।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...