Friday, April 3, 2026

শুভশ্রীর পর সুখবর দিলেন জিৎ, মদনানি পরিবারে আসছে নতুন সদস্য!

Date:

Share post:

টলিউডের (Tollywood) সুপারস্টার জিৎ (Jeet) দ্বিতীয়বারের জন্য বাবা হতে চলেছেন। সমাজ মাধ্যমের (Social Media) পাতায় নিজেই একটি ছবি শেয়ার করে ফ্যানেদের এই সুখবর জানিয়েছেন। বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে নায়ক লেখেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।”

সোমবার টলিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সাধ ভক্ষণের অনুষ্ঠান হয়েছে। আগামী ডিসেম্বরই রাজ পরিবারে নতুন মানুষ আসছেন। এবার জিতের জীবনেও খুশির ছোঁয়া। মেয়ে হওয়ার ১১ বছর পর দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন মোহনা মদনানি (Mohona Madnani)। তেলুগু ছবি দিয়ে সিনেমার ক্যারিয়ার শুরু করলেও এই মুহূর্তে বাংলা সিনেমার অন্যতম বড় স্তম্ভ জিৎ। কমার্শিয়াল ঘরানাকে তিনি একাই টেনে নিয়ে চলেছেন। সম্প্রতি তার আগামী ছবি ‘মানুষ’ এর পোস্টার প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় কাজ করছেন তিনি। ছবি মুক্তি পাবে ২৪ নভেম্বর। কিছুদিন আগেই শেষ হয়েছে রুক্মিনীর সঙ্গে ‘বুমেরাং’-এর শ্যুট। সবমিলিয়ে খোশ মেজাজে অভিনেতা।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...