Saturday, March 14, 2026

দিনের পর দিন কুকুরদের ধ.র্ষণ ‘বিকৃ.ত’ বিজ্ঞানীর, আদালতে স্বীকার ‘বিরল’ অপ.রাধ!

Date:

Share post:

সারমেয়দের উপর অকথ্য অত্যাচার করা মানুষের সংখ্যা পৃথিবীতে কম নয়। আবার পোষ্য হিসেবে তাদের আপন করে সন্তান স্নেহে প্রতিপালন করা মানুষের পরিসংখ্যান দেখলেও চমকে যেতে হয়। কিন্তু এ কেমন মানসিকতা যেখানে ৩৯ টি কুকুরকে ধর্ষণ (Dog Rape) করে খুন করলেন প্রাণিবিজ্ঞানী (zoologist)? আদালতে এই পৈশাচিক অপরাধের কথা স্বীকার করলেন অস্ট্রেলিয়ার প্রাণীবিজ্ঞানী, বিবিসি এবং ন্যাশনাল জিওগ্রাফির (National Geographic) কুমির বিশেষজ্ঞ অ্যাডাম ব্রিটোন (zoologist Adam Briton)। ইনি কি সত্যিই মানুষ , প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

পিএইচডি ডিগ্রি সহ নামী-দামি সংস্থায় কর্মরত ওই বিজ্ঞানী অসংখ্য কুকুরকে ধর্ষণ (Dog rape) করেছেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা আদালতে ওঠে শুনানির জন্য। আর সেখানেই তাঁর এই জঘন্য কৃতকর্মের কথা প্রকাশ্যে আসে। তিনি যেহেতু প্রাণীবিজ্ঞানী বলে পরিচিত তাই তাঁকে ভরসা করে অনেকেই প্রিয় পোষ্যকে রেখে যেতেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই সারমেয়দের ধর্ষণ করতেন তিনি। শুধু তাই নয় যতক্ষণ না পর্যন্ত নিরীহ প্রাণীর মৃত্যু হচ্ছে ততক্ষণ চলত পৈশাচিক শারীরিক অত্যাচার। নিজের কর্মকাণ্ডের ভিডিও তুলে রাখতেন এই বিকৃত মানসিকতার বিজ্ঞানী। ২০১৪ সাল থেকে এই কুকীর্তি চালাচ্ছিলেন ব্রিটোন। সরকারি আইনজীবীর দাবি, ব্রিটোন একজন ধর্ষকামী। বিকৃত কাম চরিতার্থতার জন্য তিনি একটি বড় জাহাজের কন্টেনার ব্যবহার করতেন। আর সেখানেই কুকুরদের ধর্ষণ করতেন। বিজ্ঞানীর এই অসুস্থ মানসিকতার বর্ণনাতে হতভম্ব হয়ে যান বিচারক। অভিযুক্তের নজিরবিহীন শাস্তির দাবি জানানো হয়েছে বলেই খবর।

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...