Saturday, April 4, 2026

‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে আইন কমিশনের বৈঠক, আগামী সপ্তাহে রিপোর্ট জমার সম্ভাবনা

Date:

Share post:

এক দেশ এক নির্বাচন নিয়ে আইন কমিশনের ২২তম বৈঠক শেষ হল বুধবার। সূত্রের খবর, কোনরকম চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে এই বৈঠক। যদিও জানা গিয়েছে, আগামী সপ্তাহে এক দেশ এক নির্বাচন(one nation one election) সংক্রান্ত রিপোর্ট জমা হতে পারে।

বুধবার সকাল ১১টায় কমিশনের চেয়ারম্যান বিচারপতি ঋতুরাজ অবস্থির সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এক দেশ এক নির্বাচন নিয়ে আইন কমিশন তার অবস্থান চূড়ান্ত করতেই এই বৈঠক। একই সঙ্গে এর জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনী নিয়ে আলোচনাও করে আইন কমিশন। এই বিষয়ে নিজেদের রিপোর্ট তৈরির কাজও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কমিশন। তবে সম্পূর্ণ রিপোর্ট তৈরি হতে আরো কিছুটা সময়ের প্রয়োজন। তবে এই বৈঠকে চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হয়েছে বলে সূত্রের দাবি। বুধবার আইন কমিশনের বৈঠকে ৩টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে । ‘ওয়ান নেশন-ওয়ান ইলেকশনের’ চূড়ান্ত রিপোর্ট , পকসো আইনে বয়স কমানোর বিবেচনা করে আইন এবং অনলাইনে এফআইআর দায়ের করার মত বিষয়টিও আজকের আলোচনায় উঠে আসে। এসব বিষয়ে মতামত নিশ্চিত করার পর আইন কমিশন তাদের সিদ্ধান্ত আইন ও বিচার মন্ত্রকের কাছে পাঠাবে। অন্যদিকে, পকসো আইনে সহমতের ভিত্তিতে যৌন সম্পর্ক স্থাপনের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা বিষয়ক প্রস্তাবে বৃহস্পতিবার রিপোর্ট দিতে পারে কমিশন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকেই কেন্দ্রের অন্দরে এই ইস্যু নিয়ে আলোচনা চলছে। এক দেশ এক নির্বাচনের জন্য ৮ সদস্যের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। যার চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২৩ সেপ্টেম্বর দিল্লিতে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পরামর্শ দিতে আইন কমিশনের সিদ্ধান্তও নেওয়া হবে বলেই বৈঠকে ঠিক হয়। তবে ২০২৯ সালের আগে দেশের সমস্ত নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হওয়ার কেন্দ্রের বাসনা পূরণ হবে না বলেই মনে করছে কমিশন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...